Wednesday, June 24, 2026

পূজা ভাটের পর ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে হাঁটলেন মুনমুন কন্যা রিয়া সেন

Date:

Share post:

কন্যাকুমারী(Kanyakumari) থেকে কাশ্মীর(Kashy) পর্যন্ত ভারত জড়ো যাত্রা শুরু করেছে কংগ্রেস(Congress)। হাত শিবিরের এই কর্মসূচিতে মুখ্য ভূমিকা রয়েছেন সোনিয়া তনয় রাহুল গান্ধী(Rahul Gandhi)। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রায় পা মেলাতে দেখা যাচ্ছে তারকাদেরও। সম্প্রতি কংগ্রেসের এই ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে হাঁটতে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা ভাটকে(Puja Bhatt)। এবার দেখা গেল অভিনেত্রী তথা প্রাক্তন সংসদ মুনমুন সেনের কন্যা রিয়া সেনকে(Riya Sen)।

ভারত জোড়ো যাত্রা এখন মহারাষ্ট্রের মধ্য দিয়ে যাচ্ছে। আজ সকালে মহারাষ্ট্রের আকোলায় এই পদযাত্রায় যোগ দিতে দেখা যায় রিয়া সেনকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর পাশে হাঁটছিলেন রিয়া। রাহুল ও রিয়ার হাঁটার ছবি ও ভিডি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এর আগে এই ভারত জন যাত্রা হায়দ্রাবাদের মধ্য দিয়ে যাওয়ার সময় তাতে যোগ দিতে দেখা গিয়েছিল অভিনেত্রী পূজা ভাটকে। কংগ্রেসের এই কর্মসূচিতে হাঁটার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামের শেয়ার করেছিলেন পূজা। সঙ্গে লেখেন, ‘আশার সাহস!’।

এর পাশাপাশি অভিনেতা সুশান্ত সিংও ভারত জোড়া যাত্রায় যোগ দিয়েছিলেন। দক্ষিণী অভিনেত্রী পুনম কৌরও ‘ভারত জোড়ো যাত্রা’-তে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয় এই ‘ভারত জোড়ো যাত্রা’। ১৫০ দিনে ১২টি রাজ্যের মধ্যে দিয়ে সাড়ে ৩ হাজার কিলোমিটার দূরত্বে পার করে এই যাত্রা শেষ হবে কাশ্মীরে (Kanyakumari To Jammu and Kashmir)। মহারাষ্ট্রে ‘ভারত জোড়ো যাত্রা’ ১১ দিন হয়ে গিয়েছে। এর পরে, মধ্যপ্রদেশ সেখান থেকে রাজস্থান, তারপর দিল্লি এবং উত্তর প্রদেশ, তারপর হরিয়ানা এবং পঞ্জাব হয়ে যাত্রা জম্মু ও কাশ্মীরে গিয়ে শেষ হবে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...