Friday, April 3, 2026

মন্দিরের আদলে বানানো কেক কাটতেই বিজেপি নেতার কটাক্ষের শিকার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জন্মদিনের অনুষ্ঠানে মন্দিরের আদলে বানানো হয়েছিল কেক। আর তা কাটতেই বিপাকে পড়লেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমলনাথ। তাঁর বিরুদ্ধে বিজেপির অভিযোগ মন্দিরের আদলে তৈরি কেক কেটে হিন্দু ভাবাবেগকে আঘাত করেছেন কমলনাথ।

আরও পড়ুন:মধ্যপ্রদেশের পর হিন্দিতে ডাক্তারি পড়ানোর সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড

বুধবার নেটমাধ্যমে তাঁর একটি ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে চার তলা মন্দির আকৃতির ওই কেক কাটছেন কমলনাথ। মন্দিরের চূড়ার কাছে রয়েছে হনুমানের ছবি এবং গেরুয়া পতাকা।
জানা গেছে, বৃহস্পতিবার কমলনাথের ৭৬তম জন্মদিন। তার আগে মঙ্গলবার ছিন্দওয়াড়ায় কংগ্রেস নেতার বাড়িতেই অনুগামীদের আনা কেক কাটেন কমলনাথ। তাতেই বিপত্তি।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা শিবরাজ সিংহ চৌহান কমলকে নিশানা করে বলেন, ‘‘উনি এবং ওঁর দল ঈশ্বরে বিশ্বাস করে না। ঈশ্বরভক্তির ভান করে। আগে ওঁরা রামমন্দিরের বিরোধিতা করেছিলেন। কিন্তু ভোটের রাজনীতিতে ক্ষতি হয়েছে বুঝে ভক্তির ভান করছেন। না হলে কেউ জন্মদিনে ভগবান হনুমানের মূর্তি-সহ মন্দিরের আকারের কেক কাটার কথা কল্পনাও করতে পারবেন না।’’

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...