Thursday, June 25, 2026

বঙ্গ রাজনীতিতে সৌজন্যের ছবি! তৃণমূল নেত্রীর দুয়ারে চাঁদা চাইতে সিপিএম নেতা

Date:

Share post:

শিয়রে পঞ্চায়েত নির্বাচন। সেই লক্ষ্যে শাসক-বিরোধী উভয়পক্ষই জোরকদমে প্রচার চালাচ্ছে। এরইমধ্যে তৃণমূল নেত্রীর দুয়ারে গিয়ে চাঁদা চাইতে দেখা গেল প্রাক্তন সিপিএম সাংসদ তথা কৃষক নেতা জিতেন দাসকে ।বঙ্গ রাজনৈতিক সৌজন্যতাবোধের এক অনন্য নজিরের সাক্ষী থাকলেন জলপাইগুড়ির বাসিন্দারা।

আরও পড়ুন:সৌজন্যের নজির: নন্দীগ্রামে পদত্যাগী বিজেপি নেতার বাড়ি তৃণমূল নেতৃত্ব

নজরে পঞ্চায়েত ভোট। তাই জনসংযোগে ব্যস্ত সব দল। দলের গ্রহণযোগ্যতা বুঝে নিতে সিপিএম প্রভাবিত সারা ভারত কৃষক সভার সংগঠনের পক্ষ থেকে পদযাত্রা সহ একাধিক কর্মসূচি চলছে। আর এই কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যেই বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সাহায্য সংগ্রহ করা হচ্ছে। এর পাশাপাশি তাদের দাবি সম্বলিত লিফলেটও সকলের হাতে তুলে দেওয়া হচ্ছে।

বুধবার এমনই কর্মসূচি চলছিল জলপাইগুড়িতে। সেইসময়েই জলপাইগুড়ির পাতকাটা এলাকায় চলে আসেন সিপিএমের প্রাক্তন সাংসদ তথা কৃষক নেতা জিতেন দাস। চাঁদা সংগ্রহ করতে করতে তিনি চলে যান তৃণমূল পরিচালিত পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা রাউতের বাড়িতে। সিপিএম নেতাকে আসতে দেখে হাসিমুখে সাধ্যমত আর্থিক সাহায্য করেন তৃণমূল নেত্রী।

সিপিএম নেতার চাঁদা আদায় প্রসঙ্গে তৃণমূল নেত্রী বলেন, ‘ওঁরা আমার বাড়ি এসে লিফলেট দিয়ে আর্থিক সাহায্য চাইলেন। তাই আমি আমিও সাধ্যমতো সাহায্য করলাম।’ অন্যদিকে তৃণমূল নেত্রীর থেকে চাঁদা আদায় নিয়ে সিপিএমের প্রাক্তন সাংসদ জিতেন দাস জানান, ‘আমরা সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের জন্য গণ সাহায্য সংগ্রহ করছি। সমস্ত বাড়িতে যাচ্ছি। আমরা অনিতা দেবীর বাড়িতেও গিয়েছিলাম। জানতাম না উনি পঞ্চায়েত প্রধান। কিন্তু উনি হাসিমুখে আমাদের আর্থিক সাহায্য করেছেন। খুব ভাল লাগল।’

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...