Monday, April 6, 2026

খনি দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা হেমন্ত সোরেনের

Date:

Share post:

খনি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির(ED) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন(Hemant Soren)। অবশ্য জিজ্ঞাসাবাদের আগে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। খনি দুর্নীতি মামলায় খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ১০০০ কোটি টাকার অভিযোগ এনেছে ইডি। এদিন সেই অভিযোগের পাল্টা তোপ দাগেন হেমন্ত।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন হেমন্ত সোরেন বলেন, যে রাজ্যেই সম্পদ্রে প্রাকৃতিক উৎস রয়েছে সেখানেই অবৈধ খাদানের ‘অভিশাপ’ থাকে। তিনি লেখেন ‘ঝাড়খণ্ড তার ব্যতিক্রম নয়’। তিনি এও জানিয়েছেন, গোটা ঝাড়খণ্ডের পাথর খাদান থেকে মোট রয়্যালটি আয় হল, ৭৫০ কোটি টাকার। তাঁর প্রশ্ন, “তাহলে কীভাবে ইডি বলতে পারে যে ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে?” এরপর যে ভাষায় তাঁকে চিঠি লেখা হয়েছে তাঁর বিরুদ্ধে ক্ষভ উগরে সোরেন বলেন, “আমি একজন মুখ্যমন্ত্রী। আমি সাংবিধানিক পদে রয়েছি। তবে যেভাবে আমাকে সমন করা হয়েছে, মনে হচ্ছে, আমি দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছি যেন। আমার তো মনে হয়, ব্যবসায়ী ছাড়া কোনও রাজনৈতিক নেতা দেশ ছেড়ে পালাননি।” বলার অপেক্ষা রাখে না সোরেনের অভিযোগের তীর ছিল মোদি জমানায় বিপুল টাকার তছরুপ করে দেশ ছেড়ে চলে যাওয়া ব্যাবসায়ী নীরব মোদি, বিজয় মালিয়াদের দিকে। শুধু তাই নয়, ইডির চিঠি পাওয়া প্রসঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, “আমি অবাক যে, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এতবড় অভিযোগ এত হালকাভাবে কী করে কেউ আনতে পারে!”

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...