Friday, June 26, 2026

‘ওয়ান কান্ট্রি ওয়ান চার্জার’ পরিকল্পনার বাস্তবায়নে উদ্যোগী কেন্দ্র

Date:

Share post:

‘ওয়ান কান্ট্রি ওয়ান চার্জারে’র (One Country One Charger) উদ্যোগকে বাস্তবায়িত করতে কোমর বাঁধছে কেন্দ্র। দেশে বর্তমানে ক্রমেই বেড়ে চলা ই-বর্জ্যের (E wastages) দিকে লক্ষ্য রেখে সমস্ত বৈদ্যুতিক ডিভাইস (Electronic device) নির্মাণকারী প্রতিষ্ঠানগুলি ল্যাপটপ (Laptop), মোবাইলের (Mobile) মতো কিছু ডিভাইসের জন্য একই সিঙ্গেল চার্জার (Single Charger) তৈরিতে রাজি হয়েছে।

বৈজ্ঞানিক মহলের দাবি এতে শুধু যে ই-বর্জ্যই কমবে তা নয়, ডিভাইসে ব্যবহৃত বিভিন্ন চার্জারের সমস্যা থেকেও মুক্তি দেবে। উপভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিংয়ের (Rohit Kumar Singh) সভাপতিত্বে টাস্কফোর্সের বৈঠকে ‘এক দেশ এক চার্জারে’র এই সিদ্ধান্তে দেওয়া হয়েছে সিলমোহর। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন FICCI, MAIT, CII, IIT ভুবনেশ্বর, IIT কানপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবেশ মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরাও।

বৈঠকে উপস্থিত ব্যক্তিদের অধিকাংশই মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য বৈদ্যুতিক ডিভাইসের জন্য ইউএসবি টাইপ সি (Type C) চার্জারে একমত হয়েছেন। ফিচার ফোনের জন্য রাখা যেতে পারে আলাদা চার্জার। তবে নির্দিষ্ট কোনো চার্জারের প্যাটার্ন এখনোও চূড়ান্ত হয়নি। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি টিম গঠন করা হয়েছে, যারা দ্রুত চার্জারের ফরম্যাট চূড়ান্ত করবে।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...