Saturday, April 4, 2026

শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চে আচমকা অসুস্থ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি

Date:

Share post:

সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই আচমকা অসুস্থ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি (Nitin Gadkari)। শিলিগুড়ির অনুষ্ঠানে বালাসন থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত একটি ফোর-লেনের রাস্তার শিলান্যাস করতে এসেছিলেন গড়কড়ি। কেন্দ্রীয় মন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। শিলিগুড়ির পুলিশ সুপারকে (Siliguri Police Super) তাঁর চিকিৎসার (Treatment) সমস্ত বন্দোবস্ত করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, অনুষ্ঠানে বক্তব্য রাখার শুরু অস্বস্তিবোধ করতে থাকেন নীতিন গড়কড়ি। তড়িঘড়ি মঞ্চ থেকে তাঁকে নামিয়ে গ্রিন রুমে নিয়ে যাওয়া হয়। তৎক্ষণাৎ শুরু হয় প্রাথমিক চিকিৎসা হয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তার (Raju Singh Bisht) বাড়িতে। চিকিৎসকরা প্রাথমিকভাবে মনে করছেন, সুগার ফল করেই আচমকা অসুস্থ হয়ে পড়েছেন নীতিন গড়করি। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে সমস্ত কর্মসূচি বাতিল করে তাঁকে দিল্লি ফিরিয়ে নিয়ে যাওয়া হতে পারে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ শিলিগুড়ি পৌঁছন নীতিন গড়করি। দার্জিলিং মোড়ের কাছে দাগাপুরের মাঠে সরকারি অনুষ্ঠান ছিল তাঁর। ১০০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বালাসন থেকে সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত ফোরলেনের রাস্তা। তারই শিলান্যাসে এসেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...