Friday, April 3, 2026

মাথা মুড়িয়ে শেষরক্ষা হল না, পুলিশের জালে রায়গঞ্জ গৃহবধূ খু*নে মূল অভিযুক্ত

Date:

Share post:

বেশভূষা বদলেও শেষরক্ষা হল না। রায়গঞ্জের(Raiganj) গৃহবধূ খু*নের ঘটনায় অবশেষে পুলিশের (Police)জালে মূল অভিযুক্ত প্রবাল সরকার (Prabal Sarkar)। ঘটনার পর থেকেই পুলিশের চোখে ধুলো দিতে বারবার আস্তানা বদল করতো সে। যাতে কেউ চিনতে না পারে তার জন্য মাথার চুল কামিয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক (Tower location track) করে তাকে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে গ্রেফতার করল পুলিশ।

প্রবালের কাছে থেকে নিহত সুপ্রিয়া দত্তের ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যে বাইকে চড়ে প্রবাল খু*ন করতে এসেছিল সেটিও উদ্ধার করেছে পুলিশ। খুনের পরই ওই মোবাইল দুটি নিয়ে চম্পট দেয় প্রবাল।

সম্পর্কের টানাপোড়েন থেকেই ওই খু*ন বলে প্রথম থেকেই সন্দেহ করছিল পুলিশ। বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে গলার নলি কেটে সুপ্রিয়া দত্তকে খু*ন করে প্রবাল। প্রাথমিক তদন্তে পুলিসের সন্দেহ হয়েছিল কোনও পরিচিত ব্যক্তি ওই খু*ন করে থাকতে পারে। সেই রাস্তাতেই হেঁটে পুলিশ জানতে পারে প্রবালের নাম। কারণ সুপ্রিয়া দত্তের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এক যুবকের যোগাযোগ হয়েছিল বলে জানতে পারে পুলিশ। তদন্তে নেমে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা করে। ফুটেজে প্রবালকে দেখা যায়। পরে তার মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যায় ঘটনার দিন রায়গঞ্জের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেছে প্রবালের মোবাইল ফোন। পুলিশ তদন্তে নেমে দেখে সুপ্রিয়ার দুটি মোবাইল ও প্রবালের মোবাইলটি রায়গঞ্জ থেকে ১৪ কিলোমিটার দূরে বিলাসপুর এলাকায় একসঙ্গে সুইচড অফ হয়। সেখান থেকেই পুলিশ নিশ্চিত হয়ে যায় খু*নি প্রবাল সরকারই। আর খু*নি সম্পর্কে নিশ্চিত হওয়ার পর থেকেই তার খোঁজে হন্যে হয়ে তল্লাশি শুরু করে পুলিশ।

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...