Saturday, April 4, 2026

বাংলাদেশে ফের বাড়ল সোয়াবিন তেল ও চিনির দাম, গুরুবারে কার্যকর নয়া দাম

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা

দাম বাড়ার আগেই চিনি ও ভোজ্য তেলের সংকট ছিল বাজারে। সোয়াবিন তেল ও চিনির সংকটের মধ্যেই অত্যাবশ্যকীয় পণ্য দুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আর ব্যবসায়িক দুটি সংগঠনের  অনুরোধের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত সংস্থা ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নতুন দাম ঘোষণা করেছে, যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে। লিটারে ১২ টাকা বাড়িয়ে বোতলজাত সোয়াবিন তেলের দাম হচ্ছে ১৯০ টাকা। পাশাপাশি সোয়াবিন তেলের ৫ লিটারের বোতলের দাম ৯২৫ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে কেজিতে ১৩ টাকা বেড়ে প্যাকেটজাত চিনির দাম বেড়ে ১০৮ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া বাজারে লিটার প্রতি খোলা সোয়াবিন তেলের দাম ১৭২ টাকা প্রতি কেজি এবং পাম তেলের দাম ১২১ টাকা প্রতি কেজি ধার্য করা হয়েছে। পাশাপাশি এখন থেকে এক কেজি চিনি কিনতে খরচ করতে হবে ১০২ টাকা। প্যাকেটজাত চিনি কিনতে কেজি প্রতি খরচ করতে হবে ১০৮ টাকা।

এদিকে তেলের দাম বাড়ানোর বিষয়ে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভোজ্য তেলের সর্বোচ্চ খুচরো মূল্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে ঠিক করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...