Friday, June 26, 2026

অনুব্রতকে গ্রেফতারের পর এবার দিল্লিতে নিয়ে যেতে চায় ইডি

Date:

Share post:

গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লিতে নিয়ে জিজ্ঞাসাবাদের জোর চেষ্টা চলাচ্ছে ইডি। আসানসোল সংশোধনাগারে অনুব্রতকে শুক্রবার টানা পাঁচঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে ইডি।এরপর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে অনুব্রত মণ্ডলকে সশরীরে হাজির করানোর আবেদন জানাতে চায় ইডি। ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ইডির তিন আধিকারিক।

আরও পড়ুন:সিবিআই-এর পরে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করল ইডি

ইডি সূত্রে দাবি, ‘অ্যারেস্ট মেমো’তে সই-ই করেননি বীরভূমের জেলা তৃণমূলের সভাপতি। তাই, আসানসোলের আদালতে না গিয়ে ইডি আধিকারিকেরা সোজা দিল্লি রওনা হয়েছেন। রাজধানীর ইডি আদালত থেকে কোর্টে হাজির করানোর ওয়ারেন্ট জারি করে অনুব্রতকে দিল্লি নিয়ে আসা হবে বলে খবর।

জানা গিয়েছে, বৃহস্পতিবার অনুব্রতকে আসানসোল সংশোধনাগারে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই জিজ্ঞাসাবাদ যা যা তথ্য উঠে এসেছে, শুক্রবার সকাল ১১টার মধ্যে দিল্লির আদালতে পৌঁছে তার রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা।ওই তথ্যের ভিত্তিতে দিল্লি আদালতের বিচারকের কাছে অনুব্রতকে রাজধানীতে নিয়ে যাওয়ার আবেদন করা হবে। আসানসোল সংশোধনাগার কর্তৃপক্ষই যাতে অনুব্রতকে দিল্লি পৌঁছে দেন, সেই আবেদন করবেন ইডির আইনজীবী।

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলকে বিমানে  দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির কাছ থেকে অনুমতি নিতে হবে আধিকারিকদের। সেই অনুমতি পাওয়ার পর দিল্লিতে নিয়ে যেতে পারবেন তাঁরা। এখনও পর্যন্ত সেই অনুমতি নেওয়া হয়নি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তরফে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...