Tuesday, June 23, 2026

ট্যুইটার কর্মীদের লাঞ্চের খরচ বছরে ১০০ কোটি! এবার সেটাও বন্ধ করতে চলেছেন মাস্ক

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে এলন মাস্ক। তিনি ট্যুইটার কিনে নেওয়ার পর থেকেই মাইক্রো ব্লগিং সাইটে হেডকোয়ার্টারে একের পর এক চমক। একের পর এক নিয়মে বদল আনছেন ট্যুইটার মালিক। এবারে কর্মীদের দুপুরে খাওয়ার খরচ নিয়ে হিসাব করলেন মাস্ক।

ট্যুইটারে এলন মাস্ক লিখেছেন, প্রতি বছর সংস্থাকে কোটি কোটি টাকার খাবারের দাম মেটাতে হচ্ছে। তাই এখন থেকে নিজেদের খাবারের দাম কর্মীদের পকেট থেকেই দিতে হবে।
টুইটার এতদিন পর্যন্ত বিনামূল্যে দিয়ে থাকত। ট্যুইটার ইউজাররা মাস্কের সমালোচনা করা শুরু করলে তার পরিস্কার বার্তা, কর্মীদের দুপুরের খাবারের জন্য অনেক টাকা দিতে হচ্ছে কোম্পানিকে এবং প্রায় কেউই অফিসে আসত না, ফলে বেশিরভাগ খাবার নষ্ট হত।

এলন মাস্ক আরও বলেন, “রেকর্ডের ব্যাজ্জে দেখা যায় যে, সর্বোচ্চ ২৫ শতাংশ এবং গড় ১০ শতাংশের নিচে দুপুরের খাবার খায় কর্মীরা। সকালের খাবার বানানো জন্য বেশি লোক থাকে কারণ ব্রেকফাস্টই করেন সবথেকে বেশি সংখ্যায় কর্মী। তাঁরা রাতের খাবার নিয়ে চিন্তাই করেন না, কারণ তখন অফিসে প্রায় কেউ থাকে না। এটা মূলত ইঙ্গিত করে যে মাস্ক যা বলছিলেন যে, বেশিরভাগ খাবারই নষ্ট হয়ে যায় কর্মীরা অফিসে থাকেন না।

এলনের এই সিদ্ধান্তে অবশ্য কেউই খুব একটা বিস্মিত নন। কারণ, বিগত কয়েক সপ্তাহে কোম্পানীর খরচ কমাতে বেশকিছু কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি। প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন। পুরো বোর্ড অফ ডিরেক্টরসকেও বরখাস্ত করেছেন। কোম্পানি চালাতে ঠিক কত কর্মীর প্রয়োজন, সে বিষয়ে হিসেবনিকেষ করে ছাঁটাইয়ের পথেও হেঁটেছেন মাস্ক।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...