Monday, April 6, 2026

পরপর তিনবার! অবসরের দিনই মেয়াদ বাড়ল ইডি অধিকর্তার

Date:

Share post:

এই নিয়ে তৃতীয়বার। অবসরগ্রহণের দিনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অধিকর্তা হিসাবে সঞ্জয়কুমার মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়াল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে একটি নোটিস দিয়ে সঞ্জয়কে তাঁর মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। তৃতীয়বার মেয়াদ বৃদ্ধির ফলে আগামী বছর তিনি ইডি অধিকর্তা হিসাবে পাঁচ বছর পূর্ণ করবেন।

আরও পড়ুন:খনি দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা হেমন্ত সোরেনের

কেন্দ্রীয় সূত্রে খবর, একাধিক রাজ্যে আর্থিক তছরুপ সংক্রান্ত একাধিক মামলার তদন্ত চলছে। এই মামলাগুলি যাতে যথাযথভাবে নিষ্পত্তি হয়, সেই কারণেই ইডি অধিকর্তা হিসাবে সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ আরও এক বছর বাড়ানো হল। উল্লেখ্য, সঞ্জয় কুমার মিশ্রই ইডির প্রথম অধিকর্তা যার কাজের মেয়াদ বাড়ানো হয়েছিল। ২০২০ সালে প্রথমবার এক বছরের জন্য তাঁর পদের মেয়াদ বাড়ানো হয়। এরপর কেন্দ্রের তরফে একটি বিশেষ অর্ডিন্যান্স আনা হয়। সেই অর্ডিন্যান্সে বলা হয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও সিবিআইয়ের অধিকর্তাদের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অবধি বৃদ্ধি করা যাবে।

৬২ বছরের আইআরএস কর্তা ২০১৮ সালে যোগ দিয়েছিলেন ইডি অধিকর্তা হিসাবে। তার পর ২০২০ সালে প্রথম এবং ২০২১ সালে আরও এক বার পদের মেয়াদ বাড়ানো হয়েছিল তাঁর। বৃহস্পতিবার কেন্দ্র আবার সঞ্জয়ের মেয়াদ বাড়ানোয় ইডির অধিকর্তা হিসাবে সর্বোচ্চ পাঁচ বছরের মেয়াদ বৃদ্ধির সীমাও ছুঁয়ে ফেললেন তিনি।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালেই সঞ্জয়ের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত সে বার কেন্দ্রের সিদ্ধান্তই বজায় রেখেছিল। তবে একই সঙ্গে জানিয়ে দিয়েছিল, ইডি অধিকর্তা হিসাবে সঞ্জয়ের মেয়াদ আর বৃদ্ধি করা যাবে না। কিন্তু ২০২১ সালে সঞ্জয়ের অবসরের দু’দিন আগেই একটি অর্ডিন্যান্স এনে ইডি এবং সিবিআই ডিরেক্টরের পদের মেয়াদ বৃদ্ধির সীমা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত বাড়িয়ে দেয় কেন্দ্র।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...