Tuesday, March 17, 2026

IND v/s NZ : বৃষ্টিতে ভেস্তে গেল ক্রিকেট, ভলিবলে ব্যস্ত ভারত – নিউজিল্যান্ড

Date:

Share post:

কিউইদের বিরুদ্ধে হার্দিক পাণ্ডের (Hardik Pandya) নেতৃত্বে ঝলসে ওঠার কথা ছিল নীল জার্সির। কিন্তু নিউজিল্যান্ডে (new zealand) আপাতত ক্রিকেট ছেড়ে ভলিবল খেলতে ব্যস্ত ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketer)। তাঁদের যোগ্য সঙ্গ দিচ্ছেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রাও। বৃষ্টির জেরে খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা তাই ব্যস্ত থাকতে বিকল্প পথ খুঁজলেন ক্রিকেটাররা। যদিও সময় গড়ালেও পরিস্থিতির পরিবর্তন হল না। অতএব ম্যাচ বাতিল (match cancel)।

ভারতীয় সময় অনুসারে ২.১৬ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে ম্যাচ বাতিল। রোহিত, রাহুলদের অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্বে হার্দিক পাণ্ডে। নজর তরুণ ফাস্ট বোলিং ব্রিগেডের দিকে। কিন্তু সেই সবের পরীক্ষা করতে হলে সবার আগে তো ম্যাচ হওয়া দরকার। সকাল ১১.৩০টায় টস হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির জেরে তা পিছিয়ে গেল। মাঝে বৃষ্টি খানিকটা কমলেও, তা আবারও শুরু হয়েছে।টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup)ভারতের রানের গতি নিয়ে প্রশ্ন উঠেছিল। এই সিরিজে দলের কোচ ভিভিএস লক্ষ্মণ সিরিজ শুরুর আগেই ব্যাটারদের নির্ভীকভাবে খেলার পরামর্শ দিয়ে রেখেছেন। কিন্তু সেই সব কিছু পরীক্ষা করার সুযোগ মিললো না। ওয়েলিংটনে অনবরত বৃষ্টির কারণে, একটি বলও মাঠে গড়াল না। নির্ধারিত সময়ে টসও হয়নি। শেষ অবধি ভারত-নিউজিল্যান্ড (India -New Zealand) প্রথম টি২০ ম্যাচ পরিত্যক্ত বলে জানিয়ে দেওয়া হল।

 

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...