Thursday, March 19, 2026

মৌলবাদের সমর্থকদের পৃথিবীর কোন দেশে স্থান নেই: সন্ত্রা*সবাদের বিরুদ্ধে সরব মোদি

Date:

Share post:

সন্ত্রাসবাদকে(Terrorism) কোনভাবেই সমর্থন নয়। যারা সন্ত্রাসবাদকে অর্থের যোগান দেয় তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সন্ত্রাসের জন‌্য অর্থ নয়’ শীর্ষক তৃতীয় মন্ত্রী পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে শুক্রবার এমনই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi)। একই সঙ্গে নাম না করে পাকিস্তানের(Pakistan) দিকে আঙুল তুলে মোদি বলেন, কিছু দেশের বিদেশ নীতির মধ্যেই রয়েছে সন্ত্রাসবাদকে সমর্থন করা।

এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সবাই জানে জঙ্গি গোষ্ঠীগুলি নানা মাধ্যম থেকে টাকা পায়। যার মধ্যে একটা হল রাষ্ট্রের মদত। কিছু দেশের বিদেশ নীতির মধ্যেই রয়েছে সন্ত্রাসবাদকে সমর্থন করা। গোষ্ঠীগুলিকে রাজনৈতিক, আদর্শগত ও অর্থনৈতিক সমর্থন দিয়ে যায় তারা।” এর পাশাপাশি মৌলবাদের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, “যারাই মৌলবাদের সমর্থন করে তাদের কোনও দেশে কোনও স্থান নেই।” জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যে যে নেটওয়ার্ক রয়েছে তা ভাঙার পক্ষেও সওয়াল করেন তিনি।

শুধু তাই নয় প্রধানমন্ত্রী বলেন, “সন্ত্রাসবাদকে শিকড় থেকে উপড়ে ফেলতে হলে চাই বৃহত্তর, সক্রিয়, পদ্ধতিগত পদক্ষেপ। নাগরিকদের নিরাপদে রাখতে চাইলে কবে আমাদের ঘরে জঙ্গিরা ঢুকে পড়বে সেজন্য অপেক্ষা করে লাভ নেই। আমাদেরই জঙ্গিদের পিছু নিতে হবে, তাদের সমস্ত নেটওয়ার্ককে ভেঙে দিতে হবে। এবং তাদের অর্থের জোগান বন্ধ করতে হবে। আজকের বিশ্বে কাউকে আর আলাদা করে সন্ত্রাসবাদ নিয়ে কিছু বলার নেই। তবে এটা নিয়ে অনেকের মধ্যেই কিছু কিছু ভুল ধারণা কাজ করে।”

Related articles

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...