Sunday, April 5, 2026

ঐন্দ্রিলার কঠিন লড়াইয়ের পাশে অরিজিৎ সিং, নিচ্ছেন অভিনেত্রীর চিকিৎসার দায়িত্ব

Date:

Share post:

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার পাশে দাঁড়ালেন অরিজিৎ সিং (Arijit Singh)। জানা গিয়েছে, ঐন্দ্রিলার চিকিৎসার সমস্ত খরচ বহন করবেন বলে জানিয়েছেন অরিজিৎ সিং। প্রয়োজনে রাজ্যের বাইরে চিকিৎসার খরচ ও বহন করবেন গায়ক। শেষ অবধি ঐন্দ্রিলার পরিবার, এবং সব্যসাচীর সঙ্গে লড়তে রাজি তিনিও।

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে দু’সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। হাওড়ার বেসরকারি হাসপাতালে প্রতিদিনই তাঁর নতুন লড়াই চলছে। বুধবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। বর্তমানে সম্পূর্ণ অক্সিজেন সাপোর্টেই রয়েছেন তিনি। কোমা গ্লাসগো স্কোর এখনও ৫ এর নীচে, অর্থাৎ কোনওরকম অঙ্গ সঞ্চালন নেই। গভীর কোমাচ্ছন্ন অবস্থাতে রয়েছেন ঐন্দ্রিলা। তবে তারপরেও লড়ছেন ঐন্দ্রিলার বাবা-মা, বন্ধু সব্যসাচী। শহরের এক সরকারি এবং বেসরকারি হাসপাতালের স্নায়ুরোগ চিকিৎসকরা দেখে গিয়েছেন অভিনেত্রীকে। চেষ্টার ত্রুটি রাখছে না ঐন্দ্রিলার পরিবারও। ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচী এবং ঐন্দ্রিলার পরিবার কলকাতার স্বনামধন্য নিউরো মেডিসিন এবং নিউরো সার্জেনদের নিয়ে আসছেন ঐন্দ্রিলাকে দেখানোর জন্য। সকলেই তাকিয়ে একটা ‘ম্যাজিকের’ আশায়।

আরও পড়ুন- শুক্রবার শুরু হল রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন

 

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...