Monday, June 8, 2026

আসছে বিধানসভা ভোট, ডাবল ইঞ্জিন ত্রিপুরায় জাল নোটের রমরমা

Date:

Share post:

বিধানসভা ভোটের ঠিক মুখে নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্য বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন গুজরাতে বেআইনি টাকা ও মদের রমরমা। যা নিয়ে খোদ অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এবার আরেক বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন রাজ্যে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকার জাল নোট।

আগামী বছরের শুরুর দিকেই ত্রিপুরায় বিধানসভা ভোট। তার আগে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করল উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর থানার পুলিশ ও অসম রাইফেলস।

সূত্রের খবর, ৫০০ টাকার বহু জাল নোট উদ্ধার হয়েছে। মোট জাল টাকার পরিমাণ প্রায় ৬ লক্ষ ৬৫ হাজার। কাঞ্চনপুর ২৯ নং ব্যাটেলিয়ন অসম রাইফেলসের কাছে গোপন সূত্রে খবর আসে কাঞ্চনপুর থানা এলাকার পূর্ব সাতনালার দাঙ্গাছড়া গ্রামের বাসিন্দা বিনয় রাম রিয়াং-এর বাড়িতে বিপুল পরিমাণ জাল টাকা রাখা রয়েছে। সেই রাতেই যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সেই জাল নোট উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় বিনয় রাম রিয়াংকে। পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই জাল নোট রহস্যের শিকড়ে পৌছতে চাইছেন তদন্তকারীরা। পুলিশের ধারণা, মিজোরাম সিদ্ধান্ত দিয়ে রাজ্যে ঢুকছে এই জাল নোট।

তবে ত্রিপুরায় এই ঘটনা নতুন নয়। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই উত্তর-পূর্বের এই রাজ্যে জাল নোটের রমরমা বাড়ছে। এর আগে রাজ্যের রাজধানী আগরতলার চন্দ্রপুর মোটরস্ট্যান্ডে দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ জাল নোট। যার আনুমানিক মূল্য ছিল এক লক্ষ টাকারও বেশি। এবার উত্তর জেলার কাঞ্চনপুরের প্রত্যন্ত গ্রাম থেকে বিশাল পরিমাণ জাল টাকা উদ্ধার করল পুলিশ। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

 

 

 

 

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...