Thursday, June 25, 2026

SSKM হাসপাতালে অগ্নিকাণ্ডের তদন্তে ফরেন্সিক দল,৫ সদস্যের টিম গঠন স্বাস্থ্যদফতরের

Date:

Share post:

SSKM হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নামল ফরেন্সিক টিম ও রাজ্য পুলিশের গোয়েন্দা দফতরের আধিকারিক। শুক্রবার হাসপাতাল চত্বর ঘুরে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞরা। হাসপাতাল ঘুরে দেখে নমুনা সংগ্রহ করবেন তাঁরা।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবে ফরেন্সিক টিম। কী থেকে এই আগুন লাগার ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।

আরও পড়ুন:এসএসকেএম হাসপাতালে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল

জানা গিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে কীভাবে আগুন লাগার ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি টিম গঠন করেছে রাজ্যের স্বাস্থ্যদফতর। কমিটিতে এসএসকেএম এর সুপার ও পদস্থ আধিকারিকদের পাশাপাশি স্থানীয় থানার ওসিকেও রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক কলকাতা পুলিশের উচ্চমাধ্য অধিকারীদের এই কমিটিতে রেখে এসএসকেএম এর অগ্নিকাণ্ডের স্থল সরজমিনে পরিদর্শন করে কী কারণে আগুন তা রিপোর্ট দেবে এই কমিটি। এমএসবিপির অধীনে কাজ করবে এই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন। কমিটির রিপোর্টের ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে স্বাস্থ্য দফতর।তিনদিনের মধ্যেই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই কমিটিকে।

গতকাল রাতে এসএসকেএম হাসপাতালের সিটি স্ক্যান বিল্ডিং-এ আগুন লেগে যায়।একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। রাতেই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মুখ্যসচিব ও মন্ত্রী অরূপ বিশ্বাস।দমকল সূত্রে বলা হয়,শর্ট সার্কিটের জেরে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন এত ভয়ঙ্কার রূপ নিল, পিপিপি মডেলের ডায়গনিস্টিক সেন্টারে অগ্নিনির্বাপক যন্ত্র কী ছিল?এই সব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা যন্ত্র চালানোয় প্রশিক্ষিত কিনা তাও জানার চেষ্টা চলছে। শুক্রবার এস‌এসকেএমের অ্যানেক্স হাসপাতাল পুলিশ হাসপাতালে পেডিয়াট্রিক অঙ্কোলজি বিভাগের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন বলে মনে হচ্ছে না। অন্তর্ঘাত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক তদন্তের পাশাপাশি ফায়ার অডিটের কাজ চলছে। তদন্ত রিপোর্ট এলেই আগুনের কারণ স্পষ্ট হবে।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...