Saturday, April 4, 2026

অফিস টাইমে শিয়ালদহ স্টেশনের পার্কিং লটে আগুন, তীব্র আতঙ্ক

Date:

Share post:

অফিস টাইমে শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে আতঙ্ক। শনিবার, বেলা বারোটা নাগাদ আচমকা স্টেশনের সামনেই পার্কিং লটে দাউদাউ জ্বলে ওঠে পুলিশের (Police) একটি গাড়ি। ঘটনায় স্টেশন চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়ায়। আগুনে (Fire) পুড়ে ছাই পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়িটি। আগুন ছড়ায় পাশে দাঁড়িয়ে থাকা ২টি বাইকেও। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি রেল কর্তৃপক্ষের। তবে, যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। শর্ট সার্কিট থেকেই গাড়িতে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...