Wednesday, April 8, 2026

শিলিগুড়ি থেকে বিনপুর- কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল বামেরা, দীর্ঘ বছর পরে জঙ্গলমহলে লালঝান্ডা

Date:

Share post:

বিজেপি দেশের বড় শত্রু। শিলিগুড়ির সভা থেকে বিজেপি হটাওয়ের ডাক দিল CPIM। শনিবার, শিলিগুড়িতে (Siliguri) মিছিল করে বামেরা। পরে জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim)।

দেশের মানুষের উপর একের পর এক জনবিরোধী নীতি চাপিয়ে দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। তাদের বিভাজনের রাজনীতির ফলে হিংসা ছড়াচ্ছে। এর বিরুদ্ধে এদিন সুর ছড়ান সেলিম। দেশ বাঁচাতে বিজেপিকে (BJP) কেন্দ্র থেকে উৎখাত করার ডাক দেন তিনি। আগে বামেদের শক্ত ঘাঁটি ছিল শিলিগুড়ি। ২০১১-তেও সেখান থেকে যেতে সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। তবে, ২০২১-এ তৃণমূলের কাছে পরাজিত হন অশোক। শিলিগুড়ি পুরসভাও বামেদের হাত ছাড়া। এই অবস্থায় দাঁড়িয়ে দলীয় নেতা-কর্মীদের ভোকাল টনিক দিতে মিছিল ও সভার আয়োজন করে বামেরা।

এদিকে তৃণমূল (TMC) আমলে বদলেছে জঙ্গলমহলের ছবি। শান্তি ফিরেছে এলাকায়। আর তারই ফলস্বরূপ শনিবার বিনপুরে মিছিল করল CPIM। মা*ওবাদী দাপটে বাম জমানার শেষের দিকে জঙ্গলমহল দাঁত ফোটাতে পারেনি সিপিআইএম। ২০১১-য় জঙ্গলমহল পুরোপুরি তৃণমূলের দখলে চলে যায়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে উন্নতির কারণে মূল স্রোতে ফেরেন মা*ওবাদীরা। ২০১৯-এর লোকসভা ভোটে জঙ্গলমহলে কিছুটা প্রভাব বিস্তার করে বিজেপি। কিন্তু গত ১১ বছরে এইসব পা রাখতে পারেনি সিপিআইএম। এবার সেই বিনপুরই এদিন দেখা দেখা গেল লাল ঝান্ডার মিছিল। বিনপুর-২ ব্লকের শিলদা ও বিনপুর-১ ব্লকের আঁধারিয়া, পালোইডাঙা এবং রামগড় এলাকায় সিপিএমের জাঠার আয়োজন করা হয়। পঞ্চায়েত নির্বাচনে‌ লড়াইয়ের বার্তাও দেওয়া হয়। এলাকায় ঘুরে ১০০দিনের কাজে টাকা না পাওয়া-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে প্রচার চালায় সিপিএম। ঢাক-ঢোল নিয়ে মিছিল করেন স্থানীয় বাম নেতৃত্ব।

আরও পড়ুন- শুভেন্দুর পাল্টা রামনগরেই ২৫ নভেম্বর সভা করবে তৃণমূল

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...