Wednesday, April 8, 2026

চলন্ত গাড়িতে মডেলকে গণধ*র্ষণ, ধৃত ৪

Date:

Share post:

ফের চলন্ত গাড়িতে গণধ*র্ষণ। এবার কেরলের কোচিতে।১৯ বছরের এক মডেলকে গণধর্ষণের অভিযোগ উঠল কেরলের কোচিতে। এই ঘটনায় তিন যুবক ও এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।বর্তমানে ওই তরুণী হাসপাতালে ভর্তি।গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে,কোচিতে একটি পানশালায় গিয়েছিলেন ওই তরুণী। তিনি আকন্ঠ মদ্য পান করেন। রাতে পানশালা থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার জন্য গাড়ির অপেক্ষা করছিলেন ওই তরুণী। সেই সময় অভিযুক্তরা তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তোলে। অভিযোগ, গাড়িতে ওঠার পরই ওই তরুণীকে হেনস্থা শুরু করে যুবকরা। তার পর তাঁকে গণধ*র্ষণ করা হয় বলে অভিযোগ।
গভীর রাতে বাড়ির কাছে তরুণীকে ফেলে পালায় অভিযুক্তরা। তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তাঁর রুমমেট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর দেহে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালের তরফ থেকেই এই ঘটনা পুলিশকে জানানো হয়। ভারতীয় দণ্ডবিধির ৩৭০ ও ৩৭৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। অপরাধীদের ধরতে চিরুনী তল্লাশি চালায় পুলিশ। তিন যুবক ও এক মহিলাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...