Sunday, June 7, 2026

হাসিন জাহানকে নিয়ে কুরুচিকর পোস্ট শামির অনুগামীদের! পুলিশকে কড়া নির্দেশ আদালতের

Date:

Share post:

ফের সংবাদ শিরোনামে হাসিন জাহান। এবার তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর-অশ্লীল পোস্ট! যা নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুধু পোস্টগুলি মুছে ফেলাই নয়, অভিযুক্তদের বিরুদ্ধে লালবাজার সাইবার ক্রাইম বিভাগকে কড়া ব্যবস্থার নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। সম্পর্কে বনিবনা না হওয়ায় বেশ কয়েক বছর অবশ্য দু’জনে আলাদা থাকেন। আগেও বহুবার হাসিন তাঁর স্বামীর মহম্মদ শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। ফের হাসিন জাহান ও শামির বিবাদ প্রকাশ্যে চলে এলো। সম্প্রতি সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকার দেন শামি। পাল্টা দেন হাসিন জাহানও। সেই থেকে নতুন করে সমস্যার সূত্রপাত।

অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহানের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করতে শুরু করেছেন শামির অনুগামীরা। এমনকী, বাদ যাচ্ছে না হুমকি, অশালীন কথাবার্তাও! যা নিয়ে লালবাজারে অভিযোগ দায়ের করেছিলেন হাসিন। তাঁর দাবি, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।

মামলাকারীর আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতকে বলেন, ”হাসিন জাহান একজন উঠতি অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া অশালীন পোস্ট করা শাস্তিযোগ্য অপরাধ ও মানহানির শামিল। পুলিশের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তা করা হয়নি।” মামলার শুনানি শেষে বিচারপতি রাজাশেখর মান্থার পুলিশকে অভিযুক্তদের কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন:সোনারপুর শু*টআউটে নিহত ১, ঘটনাস্থল থেকে উদ্ধার গু*লির খোল

 

Related articles

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...