Monday, June 8, 2026

সোনারপুর শু*টআউটে নিহত ১, ঘটনাস্থল থেকে উদ্ধার গু*লির খোল

Date:

Share post:

শুক্রবার গভীর রাতে সোনারপুরের কামরাবাদ (Kamrabad, Sonarpur) এলাকায় গুলিবিদ্ধ এক যুবকের র*ক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। নিহত যুবকের নাম লাল্টু হাজরা (Laltu Hazra)। তিনি কামরাবাদ এলাকায় এক বন্ধুর বাড়িতে থাকতেন বলে, পুলিশ সূত্রে জানা যায়। কিন্তু শুক্রবার সেই বাড়িতে কেউ ছিলেন না। নিহত লাল্টু একাই ছিলেন। রাত সোয়া ১২টা নাগাদ বিশ্বজিৎ সরকার (Biswajit Sarkar) নামে এক বন্ধুর সঙ্গে কথা হয় তাঁর। তারপর আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি। এরপর রাত দুটো নাগাদ বিশ্বজিৎ ফিরে তাঁর বন্ধুর র*ক্তাক্ত দেহ দেখে আঁতকে ওঠেন। ঘটনা জানাজানি হতেই শোকে ভেঙে পড়েছে লাল্টুর পরিবার।

নিহতের বন্ধুরা বলছেন দুর্গা পুজোর সময় অচেনা কয়েকজনের যুবকের সঙ্গে ঝামেলা বেঁধেছিল লাল্টুর। সেই সময় তাঁরা হুমকিও দিয়েছিলেন। স্থানীয়রা বলছেন বেশ কিছুদিন ধরেই এলাকায় কয়েকজন সন্দেহভাজনকে দেখা যায়। যদিও তাঁরাই সেই যুবক কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গু*লি এবং গু*লির খোল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে অনুমান।করা হচ্ছে খুব কাছ থেকে তাঁকে গু*লি করা হয়েছে। পরিবারের অভিযোগ, বন্ধুদের মধ্যেই কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...