Saturday, April 4, 2026

রোহিতের হাত থেকে সরতে চলেছে টি-২০ দলের নেতৃত্বের ভার, ব‍্যাটন উঠতে চলেছে হার্দিকের হাতে: সূত্র

Date:

Share post:

রোহিত শর্মার হাত থেকে কি সরতে চলেছে টি-২০ ক্রিকেটের নেতৃত্বের ভার? জল্পনা সেদিকেই। এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে রোহিতের হাত থেকে নেতৃত্বের ভার সরতে চলেছে। টি-২০ ক্রিকেটের অধিনায়কত্ব তুলে দেওয়া হবে হার্দিক পান্ডিয়ার হাতে।

২০২২ টি-২০ বিশ্বকাপে ভারতের লজ্জাজনকভাবে হারের পরই, ক্রিকেটের এক মহল প্রশ্ন তুলেছে রোহিতের অধিনায়কত্ব নিয়ে। এরপরই বলা হচ্ছে নেতৃত্বের ভার তুলে দেওয়া হক হার্দিকের হাতে। আইপিএল-এ গুজরাত টাইটান্সকে চ‍্যাম্পিয়ন করেছেন তিনি। এছাড়াও নিজের খেলার ধরন অনেক বদল করেছেন ভারতীয় অলরাউন্ডার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক।

এক সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, নির্বাচক কমিটি রিপোর্ট করবে অ্যাপেক্স কাউন্সিলে এবং প্রতিটি ফরম্যাটের জন্য একজন অধিনায়ক নিয়োগ করবে। তবে আপাতত ২০২৩ সালে ৫০-ওভারের বিশ্বকাপের জন্য নির্বাচক কমিটি সম্ভবত বর্তমান অধিনায়ককে পরিবর্তন করবে না। যেহেতু হাতে খুব বেশি দিন সময় নেই। তবে ২০২৪ টি-২০ বিশ্বকাপের জন্য পুরো ২ বছর বাকি থাকছে, তাই নির্বাচকেরা টি-২০ ক্রিকেটে একজন নতুন পূর্ণ-সময়ের অধিনায়ককে দায়িত্ব তুলে দেবে বলে মনে করা হচ্ছে। এবং পরের টি-২০ বিশ্বকাপে তরুণদের সুযোগ দেওয়া হতে পারে বলে জানান হচ্ছে।

গতবছর টি-২০ বিশ্বকাপের ব‍্যর্থতার পর টি-২০ ফর্ম‍্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। অধিনায়কত্ব ভার তুলে দেওয়া হয় রোহিতের হাতে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...