Monday, April 6, 2026

কথা রাখলেন তৃণমূল পুরপ্রধান, ভোল বদল রিষড়ার মাতৃসদনের

Date:

Share post:

কথা রাখলেন তৃণমূল পুরপ্রধান। ভোল বদল রিষড়ার মাতৃসদনের। বাম জমানায় রিষড়া (Rishra) পুরসভা পরিচালিত স্থানীয় বাঙুর পার্কের মাতৃসদনটি ধুঁকতে ধুঁকতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এরপর বহু বছর কেটে গেলও এটির বিষয়ে কারও কোনও হেলদোল ছিল না বলে মত স্থানীয়দের। তৃণমূল (TMC) পরিচালিত পুরসভার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বিজয়সাগর মিশ্র (VijaySagar Mishra) জানিয়ে ছিলেন, এই মাতৃসদনটির আমূল পরিবর্তন করে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা হবে। সেই মতো পুরনো বাড়িটি সম্পূর্ণ ভেঙে তৈরি হয়েছে ঝাঁ চকচকে পাঁচতলা ভবন। সেই বাড়িতেই শুরু হয়েছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। জেনারেল মেডিসিন থেকে শুরু করে গাইনোকোলজি, ENT, ডেন্টাল, অপথ্যালমোলজি-সহ সমস্ত বিভাগেই এখানে চিকিৎসা হচ্ছে। প্রতিটি বিভাগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন।

এ বিষয়ে বলতে গিয়ে পুরপ্রধান বিজয়সাগর মিশ্র জানান, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় এবং সাহায্যে রিষড়াবাসীর জন্য আমরা এই অত্যাধুনিক হাসপাতালটি গড়ে তুলেছি। অত্যন্ত কম পয়সায় এখানে চিকিৎসা সুযোগ মিলছে। রোগীরা মাত্র ৩০০ টাকায় বেড পাচ্ছেন। হাজার টাকায় ICU-র পরিষেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও এখানকার যে প্যাথলজিক্যাল ল্যাবরেটরি রয়েছে সেখানেও উন্নত পরিষেবা দেওয়া হচ্ছে। সঙ্গে রয়েছে USG পরিষেবাও।“ পুরপ্রধান জানান, “আমরা আগামী দিনে এখানে একটি নার্সিং কলেজ তৈরি করার পরিকল্পনা করছি।“ এককথায় বলতে গেলে আজকে মাতৃসদন হাসপাতালটি স্থানীয়দের স্বাস্থ্য পরিষেবার নতুন দিশা দেখাচ্ছে।

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...