Monday, June 22, 2026

ঐন্দ্রিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক!

Date:

Share post:

শনিবার রাতে অন্তত ১০ বার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। হাসপাতাল সূত্রের খবর, অভিনেত্রীর শারিরীক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরাও।

আরও পড়ুন:ঐন্দ্রিলা সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেললেন সব্যসাচী

জানা গেছে, শনিবার রাতে পর পর বেশ কয়েক বার হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। তাঁকে সিপিআর দেওয়া হয়েছে। এখনও ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী।যদিও সবরকম সাপোর্ট থাকা সত্ত্বেও তাঁর ক্রমেই অবস্থার অবনতি ঘটছে। যা নিয়ে চিন্তিত চিকিৎসকরাও।

শনিবার রাতেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা।যদিও চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা স্থিতিশীল। অন্যদিকে ঐন্দ্রিলার বন্ধু সব্যসাচী চৌধুরী ফেসবুক থেকে ঐন্দ্রিলা সংক্রান্ত সব পোস্ট মুছে দেন। কেন তিনি ঐন্দ্রিলার পোস্ট ডিলিট করলেন, তা নিয়ে সকলেরই ধন্ধ তৈরি হয়। তবে তারপরই হাসপাতাল সূত্রে অভিনেত্রীর শারীরিক অবস্থা অবনতির কথা জানা যায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে জানা যায় অভিনেত্রীর রক্তচাপ ওঠানামা করছে। সংক্রমণের জন্য চলছে কড়া কড়া ওষুধ। বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিকের মাত্রা। চিকিৎসকরা জানিয়েছিলেন, ঐন্দ্রিলা চোখ খুলছেন না। তাঁর সারা শরীর অসাড়। মুখের কোনও প্রতিক্রিয়া নেই। তার পর শনিবার সন্ধ্যা থেকেই ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সন্ধ্যায় এক বার ফের এর বার হৃদ্‌রোগে আক্রান্ত হন অভিনেত্রী। ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয় তাঁর। তবে তার পরেও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিল হাসপাতাল।

Related articles

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...