Sunday, June 7, 2026

বড় ধাক্কা ফ্রান্স শিবিরে, চোটের কারণে ছিটকে গেলেন করিম বেঞ্জিমা

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু কাতার বিশ্বকাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব‍্যস্ত সব দেশ। কিন্তু তার আগে জোর ধাক্কা গতবারের চ‍্যাম্পিয়ন ফ্রান্স শিবিরে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব‍্যালন ডি’ওর জয়ী করিম বেঞ্জিমা। বেঞ্জিমার ছিটকে যাওয়ার কথা সরকারি ভাবে জানিয়েছে ফ্রান্সের ফুটবল সংস্থা।

শনিবার অনুশীলন করার সময় থাইয়ে গুরুতর চোট পান করিম বেঞ্জিমা। রাতের দিকে দোহার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেঞ্জেমাকে। এমআরআই করা হয় তাঁর। সেখানেই পরীক্ষার পর খোড়াতে খোড়াতে হাসপাতাল ছাড়েন ফরাসি তারকা। জানা যাচ্ছে, মাঠে ফিরতে তাঁর অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। চলতি মরশুমে দারুণ ছন্দে ছিলেন বেঞ্জিমা। তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় হতাশ ফ্রান্স শিবির। হতাশ ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশঁ’রও।

বেঞ্জিমা ছিটকে যাওয়ায় দেশঁ’র বলেন,”ব্যাপারটা খুবই হতাশজনক। বেঞ্জিমা খুব ভাল ছন্দে ছিল। দারুণ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল ওকে। এবারের বিশ্বকাপে ভাল কিছু করতে মুখিয়ে ছিল ও। ওকে না পাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। ধাক্কা খেল আমাদের পরিকল্পনা। ”

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় হতাশ বেঞ্জিমা নিজেও। তিনি লেখেন,”জীবনে কখনও হাল ছাড়িনি। তবে এবার দলের জন‍্য এই সিদ্ধান্তটা মেনে নিতেই হত। আমি বাধ্য হয়েই বিশ্বকাপ থেকে নিজের জায়গা ছেড়ে দিচ্ছি। আমার পরিবর্তে কেউ দলের সাফল্যে আবেদন রাখতে পারলে আমি খুশি হব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...