Sunday, June 28, 2026

শীতের শুরুতেই দোসর নিম্নচাপ! ঊর্ধ্বমুখী তাপমাত্রা

Date:

Share post:

শীতের শুরুতেই দোসর নিম্নচাপ। একধাক্কায় বাড়ল তিলোত্তমার তাপমাত্রা। রবিবার কলকাতায় গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা বেড়ে হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে পারদ ঊর্ধ্বমুখী হলেও শীঘ্রই তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: শীতের শিরশিরানির মধ্যেই নিম্নচাপের ভ্রুকূটি! ফের বৃষ্টি কলকাতায়?
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি সুস্পষ্ট নিম্নচাপ। তারই প্রভাব পড়ছে বাংলাতেও। গত কয়েক দিনে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শুক্রবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা সামান্য বেড়ে হয়েছে ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তাপমাত্রা বাড়ল আরও খানিকটা।আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম।

যদিও আগামী কয়েকদিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও শীঘ্রই নামবে পারদ। ফের শীতের আমেজ অনুভূত হবে কলকাতা ও আশপাশের এলাকায়। সেই সঙ্গে পশ্চিম ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেই তাপমাত্রা কমবে।
রবিবার সারাদিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে। তবে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।তবে নিম্নচাপ কেটে গেলেই খুব তাড়াতাড়িই জাঁকিয়ে ঠাণ্ডা পড়বে কলকাতায় বলে জানানো হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...