Saturday, April 4, 2026

বিধ্বংসী আগুনে জতুগৃহ শিলিগুড়ির বস্তি

Date:

Share post:

শনিবার সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শিলিগুড়িতে। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ সুভাষপল্লীর রান্না বস্তিতে আচমকা দাউদাউকে আগুন জ্বলে উঠতে দেখা যায়। ঘিঞ্জি এলাকায় হওয়ায় মুহূর্তেই বস্তির একাধিক বাড়ি চলে যায় আগুনের গ্রাসে। ঘটনাস্থলে দমকল এসে আগুন নেভানোর কাজে হাত লাগায়। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা।দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার।

আরও পড়ুন:উত্তরবঙ্গে নজিরবিহীন উন্নয়ন: শিলিগুড়িতে আশ্বাস মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, ঘিঞ্জি এলাকায় আগুন লাগার ঘটনা ঘটায় দমকলের ইঞ্জিন পৌঁছতে বেশ বেগ পেতে হয়। এদিকে এলাকায় দাহ্য পদার্থ মজুত থাকায় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। মোট ৮ থেকে ৯টি সিলিন্ডার এদিন ব্লাস্ট করে। তাতে আগুনের তীব্রতাও আরও বেশ খানিকটা বেড়ে যায়। দমকলের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। তবে কীভাবে আগুন লাগল, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

ঘণ্টা খানেকের চেষ্টায় দমকলের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে আরও বেশ কিছু দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের তরফে আনা হয় একাধিক লাইট টাওয়ার। জেনারেটরের মাধ্যমে লাইট জ্বালিয়ে এলাকায় সার্চ অপারেশন শুরু হয়। আগুনের জেরে আটকদেরও উদ্ধার করেন দমকল কর্মী ও উদ্ধারকারী দল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...