Friday, June 12, 2026

প্রয়াত বাবু মানি, শোকের ছায়া ভারতীয় ফুটবলমহলে

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন ফুটবলার বাবু মানি। ৮০-র দশকের ময়দান কাঁপানো উইঙ্গার ছিলেন বাবু মানি। মৃত‍্যুকালে ভারতীয় দলের প্রাক্তন এই ফুটবলারের বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। এশিয়ান গেমস, নেহরু কাপ, সাফ গেমসে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। ময়দানের তিন প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের হয়ে খেলেছেন দাপুটে এই ফুটবলার।

দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন বাবু মানি। বিকল হয়ে গিয়েছিল দু’টি কিডনিও। বেশ কিছুদিন ধরেই ভর্তি ছিলেন হাসপাতালে। কয়েক দিন আগে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই শনিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাবু মানি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ফুটবলমহলে। বেঙ্গালুরু থেকে কলকাতায় এসে প্রথম মহামেডান ক্লাবে খেলেন। তারপর অন্য দুই প্রধান এবং জাতীয় দলে খেলেন।

বাবু মানির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন সতীর্থ অলোক মুখোপাধ‍্যায়। তিনি বলেন,”কাছের বন্ধুকে হারালাম। ক্লাব এবং দেশের হয়ে একসঙ্গে খেলা ছাড়াও কর্মজীবনে ৩৬ বছর কাজ করেছি। ভালো ফুটবলার ও ভালো মানুষ ছিল। আগামী বছর অবসর নেওয়ার কথা।  ছেলেকে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পাঠিয়েছে। ছেলের সাফল্য আর দেখা হল না। যেখানেই থাকুক আত্মার শান্তি কামনা করি।”

আরও পড়ুন:বিশ্বকাপের মহারণ, জমকালো অনুষ্ঠানের আয়োজন ফিফার

 

Related articles

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...