Wednesday, June 24, 2026

নাগাড়ে জেরা! জেলে আচমকা অসুস্থ অনুব্রত, সাতসকালেই নিয়ে যাওয়া হল হাসপাতালে

Date:

Share post:

আসানসোল সংশোধনাগারে আচমকাই অসুস্থ (Ill) হয়ে পড়লেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অসুস্থ অনুভব করায় রবিবার সকালেই আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital) নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। হাসপাতালে ৪৫ মিনিট হাসপাতালে ছিলেন অনুব্রত। ৩ জন চিকিৎসক তাঁর পরীক্ষা নিরীক্ষা করেন। তারপর তাঁকে হাসপাতাল থেকে বের করে আনা হয়। এরপর নিজে হেঁটেই পুলিশের গাড়িতে ওঠেন বীরভূমের জেলা সভাপতি।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে আচমকাই অনুব্রত মণ্ডলের বুকে ব্যথা (Chest Pain) শুরু হয়। জেল কর্তৃপক্ষের বিষয়টি নজরে আসার পরই দেরি না করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বারবার তদন্তকারী সংস্থার জেরার পরই জেলে অসুস্থ হয়ে পড়েন অনুব্রত। জেল সূত্রে জানা গিয়েছে, জেরার পরই হালকা বুকে ব্যথা অনুভব করছিলেন অনুব্রত। জেলেই তাঁর চিকিৎসার জন্য প্রাথমিক কিছু বন্দোবস্ত প্রথম থেকেই রাখা ছিল, ছিল অক্সিজেন সাপোর্টও (Oxygen Support)।

রবিবার বেলা ১১টা নাগাদ অনুব্রতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালে ঢোকেন অনুব্রত। উল্লেখ্য, গরু পাচার মামলায় (Cow Smuggling) লাগাতার জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।  শনিবারও তাঁকে জেলে নিয়ে জেরা করেন আধিকারিকরা। দীর্ঘক্ষণ জেরা করা হয় অনুব্রতকে। তারপরই অসুস্থতা বোধ করেন তিনি। তবে জেল কর্তৃপক্ষ জানিয়েছে, শীত পড়ছে, তাই বার্ধক্যের কারণে কিছুটা অসুস্থ হতে পারেন অনুব্রত, এমনিতে শারীরিক কোনও সমস্যা নেই। কিন্তু রাতে হালকা বুকে ব্যথা অনুভব করেন।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...