Saturday, April 4, 2026

দার্জিলিঙে বিশ্বকাপ! ফুটবল ওয়ার্ল্ডকাপ ফিভারে কাবু পাহাড়ের রানি

Date:

Share post:

দার্জিলিং। আর সোনার মুকুট মাথায় কাঞ্চনজঙ্ঘা। তবে, এখন সেখানে গেলে মনে হবে যেন ফুটবল বিশ্বকাপ (Football World Cup) হচ্ছে সেখানকারই কোনও স্টেডিয়ামে (Stadium)। শীতের শুরুতে পাহাড়ের গায়ে বরফের চাদর মোড়ার আগেই উঠেছে বিভিন্ন দলের পতাকা। কোথাও ৬ ফুট বাই ৪ ফুটের বিশাল আর্জেন্তিনার পতাকা তো কোথাও ব্রাজিল, স্পেন, জার্মানি, ইংল্যন্ড, পর্তুগাল। রাস্তার ধারে খেলোয়াড়দের বড়ো বড়ো কাট আউট। মল জুড়ে ফুটবলের সুপার হ্যান্ডসাম রোনাল্ডোর খেলার বিভিন্ন মুহূর্তের ছবি। আর খেলা শুরু হতেই চক বাজার থেকে মল, দার্জিলিং (Darjeeling) পুরসভা- বিশাল জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে খেলা।

বিশ্বকাপ জ্বরে কাবু পাহাড়ের রানি। সান রাইজ (Sun Rise), পাইনগাছের মাথায় রোদের খেলা, সঙ্গে ফুটবল বিশ্বকাপ। প্রতিবার বিশ্বকাপের সময় সেজে ওঠে দার্জিলিং-সহ কালিম্পঙ, কার্শিয়ং সব অঞ্চল। রেস্তোরাঁর পাশাপাশি আলো দিয়ে সাজানো হয় বিভিন্ন মাঠ। শীতের চাদর গায়ে টেনে বিশ্বকাপের উত্তাপে গা সেঁকছে দার্জিলিং। ঠিক যেন একটুকুরো কাতার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...