Saturday, June 27, 2026

ফের ব‍্যাটে আগুন ঝরালেন সূর্যকুমার যাদব

Date:

Share post:

ফের ব‍্যাটে আগুন ঝরালেন সূর্যকুমার যাদব। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ বলে ১১১ রানে অপরাজিত তিনি। একই সঙ্গে ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে ১৩ তম অর্ধশতরান হয়ে গেল SKY-এর। তাঁর ঝড়ো ব‍্যাটিং-এর সুবাদে ৬৫ রানে জয় পায় ভারত।

আবারও বিধ্বংসী ইনিংস সূর্যকুমার যাদবের। টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ফের জ্বলে উঠলেন সূর্য। কিউয়ি বোলারদের মেরে ফের পরিচিত ফর্মে ভারতের মিডল অর্ডার ব্যাটার। মূলত তাঁর ব্যাটে ভোর করেই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানের পাহাড় গড়ে ভারত।

এদিন বিরাট কোহলি-রোহিত শর্মাদের অনুপস্থিতি বুঝতেই দিলেন না সূর্য। বে ওভালে দারুণ ব্যাট করে গেলেন তারকা ব্যাটার। টি-২০ বিশ্বকাপেও ছন্দে ছিলেন তিনি। আবারও বুঝিয়ে দিলেন কেন তাঁকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান বলা হয়।

৬৯ রানে ২ উইকেট পরে যাওয়ার পর মাঠে নামেন সূর্য। প্রথমে শ্রেয়াস আইয়ার, তারপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ে তোলেন স্কাই। টিম সাউদি হ্যাটট্রিক না করলে আরও বড় রান করতে পারত টিম ইন্ডিয়া। সূর্যকুমারের ইনিংসে ছিল ১১টা চার আর সাতটা বিশাল ছক্কা। স্ট্রাইক রেট ২১৭.৬৫।

আরও পড়ুন:আজ শুরু বিশ্বকাপ, প্রথম ম‍্যাচে মুখোমুখি কাতার-ইকুয়েডর

 

Related articles

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...