Monday, April 13, 2026

বিশ্বকাপের মহারণ, জমকালো অনুষ্ঠানের আয়োজন ফিফার

Date:

Share post:

বেজে গিয়েছে বিশ্বকাপের দামামা। রবিবার থেকে শুরু হচ্ছে কাতার ২০২২ বিশ্বকাপ। তারই প্রস্তুতিতে সব দেশ। একমাস ব‍্যপী এই ফুটবল মহারণের জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। রবিবার উদ্বোধনী ম‍্যাচে আয়োজক দেশ কাতারের মুখোমুখি ইকুয়েডর। তার আগে জমকালো অনুষ্ঠানের আয়োজন ফিফার। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ফুটবল প্রেমীরা সাক্ষী থাকবে এক ঝাঁ চকচকে উদ্বোধনী অনুষ্ঠানের। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আলোর ঝলকানি এবং তারকা শিল্পীদের পারফরম্যান্স দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। যদিও ফিফার তরফ থেকে এখনও জানা যায়নি কারা কারা পারফরম্যান্স করছেন উদ্বোধনী অনুষ্ঠানে।

উদ্বোধনী অনুষ্ঠান হবে দোহার আল বায়েত স্টেডিয়ামে। ৬০ হাজার দর্শক এই অনুষ্ঠান দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব দোহায়। জানা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জাংকুকের থাকার কথা রয়েছে। এছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফতেহির থাকার কথা। এদিকে ব্রিটেনের গায়িকা ডুয়া লিপা এবং কলম্বিয়ার গায়িকা শাকিরা অনুষ্ঠানে থাকবেন না বলে জানা গিয়েছে। এছাড়া  ইকুয়েডরের প্রেসিডেন্টও থাকতে পারবেন না বলে জানা গিয়েছে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...