Tuesday, June 23, 2026

সিবিআইয়ের সিট প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অশ্বিন শেনভি! নিজাম প্যালেসে করলেন বৈঠক

Date:

Share post:

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশে সিবিআইয়ের (CBI) সিটের (SIT) দায়িত্বভার গ্রহণ করলেন অশ্বিন শেনভি (Ashwin Shenvi)। ২০০৬-এর হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার (IPS) সোমবার সকালে চণ্ডীগড় থেকে কলকাতায় পৌঁছন। চণ্ডীগড়ে কর্মরত ছিলেন তিনি। সোমবার কলকাতায় পৌঁছে তিনি সোজা চলে যান নিজাম প্যালেসে (Nizam Palace)। সূত্রের খবর, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত সংক্রান্ত নথি খতিয়ে দেখার পাশাপাশি, দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করছেন সিবিআইয়ের সিটের নতুন প্রধান।

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে বিশেষ তদন্তকারী দলে ছিলেন রমবীর সিং, সত্যেন্দ্র সিং, কেসি ঋষিনামূল, সোমনাথ বিশ্বাস, মলয় দাস এবং ইমরান আশিক। সম্প্রতি সিট থেকে কেসি ঋষিনামূল ও ইমরানের নাম বাদ দিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি সাফ জানিয়ে দেন, সিবিআইয়ের প্রাক্তন ডিআইজি অখিলেশ সিংয়ের (Akhilesh Singh) নেতৃত্বে কাজ করবে সিট। এরপরই সাত দিনের মধ্যে অখিলেশকে কলকাতায় পাঠানোর নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু সিবিআইয়ের তরফে জানানো হয় যে, অখিলেশ অন্য রাজ্যে কর্মরত। আর সেকারণেই তিনি এখানে আসতে পারবেন না।

এরপরই সিবিআইয়ের কাছে ডিআইজি পদমর্যাদার ৩ দক্ষ আধিকারিকের নাম চেয়ে পাঠান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই তিন জনের মধ্যে একজনকে সিটের প্রধান হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর সেই পথে হেঁটেই শেনভিকে সিটের প্রধান হিসেবে বেছে নেওয়া হয়।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...