Tuesday, June 23, 2026

এফসি গোয়ার কাছে ম‍্যাচ হেরে হতাশ বাগান কোচ

Date:

Share post:

রবিবার আইএসএল-এ ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার কাছে ৩-০ গোলে হারে এটিকে মোহনবাগান। এই হারের কোন ব‍‍্যাখ‍্যা নেই বাগান কোচ জুয়ান ফেরান্দোর কাছে। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে, জুয়ান ফেরান্দো স্বীকার করেন যে ম্যাচে গোয়ার প্রাধান্যই বেশি ছিল এবং এটিকে মোহনবাগান মাঠে দাঁড়াতেই পারেনি।

ম‍্যাচ শেষে এই নিয়ে জুয়ান বলেন,”সত্যি বলতে গেলে, গোয়া আমাদের থেকে ভালো ফুটবল খেলেছে। প্রথমার্ধে আমাদের পারফরম্যান্স খুব খারাপ ছিল, এটাই সত্যি। আমরা ধীরগতিতে বিল্ড আপ করছিলাম, প্রেস খুব ধীরগতিতে করছিলাম। দ্বিতীয়ার্ধে, চোটগুলির পর, পারফরম্যান্সে কোনও পরিবর্তন আসেনি। গোয়ার দ্বিতীয় গোলটি আমাদের জন্য খুব খারাপ মুহুর্ত হিসেবে দাঁড়ায়। কিন্তু এটি নিয়ে বেশি কিছু বলার নেই। আমার মনে হয় গোয়া এই খেলায় অনেক ভালো ছিল। এটাই সত্যি। তাই ম‍্যাচের ফলাফল সেই দিকেই গিয়েছে। হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেলা সব সময় কঠিন। তবে আমি হতাশ কারণ মাঠে এদিন একটি দলই খেলেছে, আর সেটি হল এফসি গোয়া। এটাই সত্যি। গোয়া অনেক ভালো খেলেছে।”

এই হারের পর নিজেদের কিভাবে সামলাবেন? কীভাবে ঘুরে দাঁড়াবেন? এর জবাবে বাগান কোচ বলেন, “গুরুত্বপূর্ণ হল সব কিছুকে দূরে সরিয়ে আগামী দিনের জন্য তৈরি হওয়ার। এখন এটি অতীত। কিছু জিনিস নিয়ে কাজ অবশ্যই করতে হবে, তবে এই ফল দ্রুত ভুলতে হবে কারণ চ্যাম্পিয়নশিপের লড়াই এখনও চলছে।”

শেষে জনি কাউকোর চোট নিয়ে ফেরান্দো বলেন, “এই মুহুর্তে, আমাদের সময় লাগবে। ডাক্তাররা দেখবেন, আমরা দেখব কি পরিস্থিতি।”

আরও পড়ুন:সোমবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ইংল‍্যান্ড, প্রতিপক্ষ ইরান

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...