Saturday, April 4, 2026

প্রকল্পের নামে প্রধানমন্ত্রী লেখা থাকলে, আমাদের মুখ্যমন্ত্রীও থাকবেন : ফিরহাদ

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের সুর চড়ালেন ফিরহাদ হাকিম।সোমবার জিএসটি, কর-সহ একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ দাগলেন ফিরহাদ। সোমবার বিধানসভায় তিনি বলেন, “তুমি তো আলাদা ফান্ড দিচ্ছো না। প্রকল্পের নামে প্রধানমন্ত্রী লেখা থাকলে, আমাদের মুখ্যমন্ত্রীও থাকবেন। জল জীবন মিশনে জমিতেও ৫০ শতাংশ টাকা দিই। গ্রামীণ সড়ক যোজনায় জমি ও টাকা দিচ্ছি। এভাবে টাকা আটকানো যায় না। ভারতের সংবিধান অনুযায়ী টাকা দিতে হবে। আপনি আমাকে টাইট নয়, টাইট দিচ্ছেন গ্রামের মজদুরকে। দিন আনা দিন খাওয়া মানুষকে।

ফিরহাদ এদিন বলেন, “জিএসটি ৫০,১৭৪ কোটি শুধু এই বছর নিয়ে গেছে। আমাদের টাকা তারপরেও দিচ্ছেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা, আরবানে কেন্দ্র দেয় ৪৩%। ৫৭% টাকা বাংলার মানুষ দেয়৷ আমি ৪৩ শতাংশ টাকার জন্য কেন্দ্রের নাম দেব? আসলে ওরা বাংলা ভাগে বিশ্বাস করে। গ্রামীণ এলাকায় ওরা ৪০শতাংশ দেয়, আমরা ৬০শতাংশ। কলকাতা শহরে মাত্র ২৫শতাংশ দেয়, আমরা ৭৫শতাংশ দিই। স্বচ্ছ ভারত মিশনে আমরাও ৫০শতাংশ দিচ্ছি। তাহলে তোমার নাম রাখব, আমার নাম কেন রাখব না? সবটাই বাংলার টাকা।”

শুভেন্দুর নাম না করে তিনি বলেন, “বিরোধী দলনেতা দু’দিন আগে টাকা আটকানোর মন্তব্য করলেন। স্টিকার পলিটিক্সের কথা বললেন। আমার ও বাংলার মানুষের কাছে প্রধানমন্ত্রীর নামটা গুরুত্বপূর্ণ না বাংলার গুরুত্বপূর্ণ?” তার সাফ কথা, “বাংলাকে যে স্কিমে টাকা দেওয়া হচ্ছে, সেটা আসলে বাংলার মানুষের করের টাকা। গুজরাটের টাকা দিচ্ছে না। ৪৪,৬৩৮ কোটি টাকা ২০১৮-১৯ সালে কেন্দ্র নিয়ে গেছে। এই টাকার একটা অংশ তিনি দিচ্ছেন। আমাদের করদাতা ৫৬ হাজার কোটির কাছাকাছি। এছাড়া এক্সাইজ, সেস, কাস্টমস ডিউটি আছে। কয়েক লক্ষ কোটি টাকা এরা নিয়ে যান।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...