Saturday, May 16, 2026

ভারতীয়দের প্রতি ‘অমানবিক’ আচরণ! বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখ পুড়ল কাতারের

Date:

Share post:

রবিবার ছিল বিশ্বকাপের (World Cup Football) উদ্বোধনী ম্যাচ (Opening Ceremony)। আর সেই উদ্বোধনী ম্যাচ ঘিরেই এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এল। এদিন ম্যাচ শুরুর আগে কমপক্ষে ২০০ ভারতীয় শ্রমিককে (Indian Workers) স্টেডিয়ামের বাইরে ৬ ঘণ্টা বিনা কারণে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠল। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও একফোঁটা জল বা খাবার কিছুই দেওয়া হয়নি। আর বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। আয়োজক দেশের এমন উদাসীনতায় ক্ষেপে লাল ভারত সহ অন্যান্য দেশ।

রবিবার কাতারের (Qatar) ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে। কিন্তু প্রথম ম্যাচের হুইসল বাজার আগেই ভারতীয়দের প্রতি ‘অমানবিক’ আচরণের কারণে সংবাদ শিরোনামে উঠে এল কাতার। আর বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই এমন ঘটনা প্রকাশ্যে আসায় কিছুটা হলেও ব্যাকফুটে কাতার সহ বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। এমনিতেই বিগত দশবছর ধরে স্টেডিয়াম তৈরির জন্য আসা ভিন দেশের শ্রমিকদের সঙ্গে ‘ক্রীতদাসের’ মতো আচরণ করার জন্য তীব্র নিন্দার মুখে পড়েছে কাতার। আর রবিবার দুশোর বেশি ২২০ পরিযায়ী শ্রমিককে কোনও খাবার বা জল না দিয়ে স্টেডিয়ামের বাইরে ৬ ঘণ্টা দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠল কাতারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

উল্লেখ্য, স্টেডিয়ামের ক্যান্টিনে কাজ করার জন্য নিয়োগ করা ২০০-এর বেশি কর্মীকে স্টেডিয়ামের বাইরে কড়া রোদে দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ। সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, যে ২২০ পরিযায়ী শ্রমিককে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, তাঁদের মধ্যে প্রায় ২০০ জনই ভারতীয়। তাছাড়া আরও ২০ জন ফিলিপিনো মহিলা ছিলেন সেখানে। রিপোর্ট অনুযায়ী, আল খোরে অবস্থিত আল বায়েত স্টেডিয়ামের সামনে গতকাল লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন শ’য়ে শ’য়ে কর্মী। তারা তাদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তবে তারা ব্যর্থ হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

কর্মীদের অভিযোগ, তাঁদের স্থানীয় সময় সকাল ৯টার আগেই সেখানে আসতে বলা হয়েছিল। এরপর প্রায় ৬ ঘণ্টা সেখানে অপেক্ষা করতে হয়। বিশ্বকাপ চলাকালীন মোট ৫৫ দিনের জন্য এই কর্মীদের এক বেলা খাবার এবং ১০০০ মার্কিন ডলার পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নিয়োগকর্তারা। তবে যে পরিস্থিতিতে তাঁদের কাজ করতে হচ্ছে, তাতে নাকি সন্তুষ্ট নন অধিকাংশ কর্মী।

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...