Friday, June 26, 2026

‘আপনার পাড়ায়, আপনার থানা’, অভিযোগ শুনতে দুয়ারে হাজির বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্তারা

Date:

Share post:

দুয়ারে সরকারের মতো এবার পুলিশের পরিষেবাও মিলতে চলছে নিজের পাড়াতে বসেই। উদ্যোগ বিধাননগর কমিশনারেটের। নাগরিকদের অভিযোগ শুনতে এবার পুলিশ পৌঁছে যাবে পাড়াতেই। সরাসরি শুনবেন অভিযোগ, কাজও হবে তৎক্ষনাৎ।পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সল্টলেকের বাসিন্দারা।
অভিযোগ আসছিল বেশ কয়েক মাস যাবৎ।মধ্যরাতে বাড়ির সামনে কয়েক দিন ধরে সল্টলেকবাসী লক্ষ্য করছেন, জনা কয়েক যুবক-যুবতী গাড়ি পার্কিং করে চালিয়ে যাচ্ছেন দেদার আড্ডা। মদ্যপানও হয় কখনও কখনও। প্রতিবাদ করেও কোনও সুরাহা হয়নি। হঠাৎ বাড়ির ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যাচ্ছে অজ্ঞাত পরিচয় দু’জন ঘোরাঘুরি করছে। ফাঁকা এলাকায় তাদের সন্দেহজনক গতিবিধি রীতিমতো ভয় ধরাচ্ছে মনে। বারান্দায় শুকোতে দেওয়া হয়েছে জামা কাপড়। বিকেলে দেখা গেল হঠাৎ দুটো জামা উধাও। এমনই নানান ঘটনা ঘটেছে সম্প্রতি সল্টলেকের বিএফ ও সিএফ ব্লকে। এরপরেই বিধাননগর কমিশনারেট এই নতুন সিদ্ধান্ত নেয়। খাস নিজের পাড়াতে পুলিশ অফিসারদের পেয়ে বেজায় খুশি নাগরিকরা।
‘আপনার পাড়ায় আপনার থানা’- বিধাননগর কমিশনারেটের উদ্যোগে নেওয়া এই বিশেষ পরিষেবায় প্রতিটি এলাকায় অভিযোগ শুনতে পৌঁছে যাচ্ছেন খোদ পুলিশ কর্তারা। থাকছেন সংশ্লিষ্ট এলাকার থানার ইন্সপেক্টর, সাব ইনিসপেক্টর থেকে ডিসি। কথা বলছেন নাগরিকদের সঙ্গে। শুনছেন অভিযোগ। আলোচনায় উঠে আসছে সমাধানের পথও। দিন কয়েক আগে বিএফ ব্লকের নাগরিকদের একাংশকে নিয়ে বৈঠক করলেন বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা। সেখানে ট্রাফিক সমস্যা, পার্কিং সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি উঠে এসেছে ছোটখাটো চুরির ঘটনার প্রসঙ্গও ।পুলিশের তরফে দাবি, ছোট ছোট সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে। নজরদারি থাকে পুলিশের তরফে। বেআইনি কিছু পার্কিং নিয়ে অভিযোগ এসেছে। আলোচনা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা নিয়েও।

পুলিশের ক্যামেরার বাইরেও নাগরিকদের অনেকেই বলেছেন নিজেদের সুরক্ষায় অনেকেই বাড়িতে সিসিটিভি বসিয়েছেন।কমিশনারেটের এমন উদ্যোগে খুশি নাগরিকরাও। তাদের দাবি, এমন উদ্যোগকে স্বাগত, তারা চাইছেন যাতে এমন পরিষেবা বন্ধ না হয়। পুলিশের দাবি, নাগরিকের সঙ্গে তাদের সম্পর্ক আরও বন্ধুত্বপূর্ণ করা যেমন লক্ষ্য তেমন এলাকার বিভিন্ন হালহকিকত নজরে রাখতেই এমন উদ্যোগ তাদের পক্ষ থেকে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...