Saturday, June 20, 2026

জেলে খাবারের থালায় ৪পিস মাছ, ৬পিস মাংসের আবদার পার্থর, বায়না জুড়েছেন মোবাইলেরও

Date:

Share post:

এসএসসি (SSC) ও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Teacher Recruitment Scam) বর্তমানে আলিপুরের প্রসিডেন্সি জেলে (Presidency Jail) বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বেলের (Bail) জন্য অনেক চেষ্টা করেও তাঁর ঠাঁই সেই জেল। তবে বন্দি পার্থর একের পর এক আবদারে জেরবার জেল কর্তৃপক্ষ।

অসমর্থিত সূত্রে খবর, একদিকে যেমন খাবার থালায় পর্যাপ্ত মাছ-মাংসের আবদার জুড়েছেন, সেই সঙ্গে মোবাইল ফোনের (Mobile) বায়না জুড়েছেন। টিভির আবদারও রয়েছে সেই তালিকায়। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর স্নানের জন্য লম্বা সময় নিয়েও বিরক্ত জেল কর্তৃপক্ষ।

নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পার্থ চট্টোপাধ্যায়ের সেল নম্বর-২’এর সামনে বড় প্লাস্টিকের ড্রামে জল রাখা হয়। এত দিন তিনি মগ দিয়ে ড্রাম থেকে জল নিয়ে স্নান করতেন। সম্প্রতি তিনি স্নান করিয়ে দেওয়ার জন্য একজনকে চাইছেন। যিনি ড্রাম থেকে জল নিয়ে তাঁর গায়ে ঢালবেন। তবে জেল কর্তৃপক্ষর বক্তব্য, পার্থবাবু শারীরিকভাবে অসক্ষম নয়। তিনি অসুস্থও নন। ফলে আইনিভাবে তাঁর জন্য এমন বন্দোবস্ত করা সম্ভব নয়।

জেল কর্তৃপক্ষের দাবি, বন্দিরা সকলেই সপ্তাহে তিনদিন দুপুরে আমিষ খাবার পান। সেক্ষেত্রে মাছ থাকলে দু-পিস এবং মাংস হলে মাথাপিছু চারপিস। কিন্তু পার্থবাবু তাঁর জন্য চার পিস মাছ ও ছয় পিস মাংস দিতে হবে বলে দাবি করছেন।

এদিকে মোবাইলের বায়নাও জুড়েছেন পার্থবাবু। সেটাও বেআইনি। জেলের নিয়মে, প্রত্যেক বন্দি জেল থেকে দশ মিনিট যে কোনও তিনটি নম্বরে ফোন করতে পারে। পার্থ চট্টোপাধ্যায় দুটি নম্বরে ফোন করেন। একজন তাঁর আইনজীবী, অন্যজন আত্মীয়।

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...