Sunday, June 28, 2026

ডেঙ্গি ইস্যুতে বিধানসভায় গোলমালের চেষ্টা বিজেপির, নাটক বলে ‘কটাক্ষ’ চন্দ্রিমার

Date:

Share post:

গঠনমূলক আলোচনা নেই। গোলমাল পাকিয়ে খবরে থাকার চেষ্টা বিধানসভার (Assembly) প্রধান বিরোধীদলের। সেই মতো মঙ্গলবারও অধিবেশনে হট্টগোল করে ওয়াক আউট করে বিজেপি। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি (BJP)। গোটাটাই নাটক বলে কটাক্ষ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya)।

এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বের শেষে শিলিগুড়ির (Siliguri) বিধায়ক শঙ্কর ঘোষ, অশোক লাহিড়ী-সহ আরও কয়েকজন বিজেপি বিধায়ক রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে আলোচনা দাবি করে মুলতুবি প্রস্তাব জমা দেন। শঙ্করের অভিযোগ, স্বাস্থ্য দফতর ডেঙ্গি মোকাবিলায় করতে পারছে না। স্বাস্থ্য সাথী নিয়েও হয়রানি হচ্ছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ে বিধানসভায় স্বাস্থ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি। তবে, বিজেপির আনা মুলতুবি প্রস্তাব খারিজ করে দেন অধ্যক্ষ। এরপরেই স্লোগান দিতে দিতে কক্ষ ত্যাগ করে বিজেপি। সঙ্গে ছিল মশারি, মশার কাট আউট। বিজেপির এই বিক্ষোভকে নাটক বলে কটাক্ষ করেন মন্ত্রী চন্দ্রিমা।

আরও পড়ুন- অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে হাসপাতালগুলোকে বিশেষ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...