Monday, April 6, 2026

Breakfast Sports:  ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১)  আজ বিশ্বকাপের অভিযান শুরু করছে আর্জেন্তিনা। প্রতিপক্ষ সৌদি আরব। সৌদি আরবের বিরুদ্ধে জিতে বিশ্বকাপের অভিযান শুরু করতে চান স্কালোনি।

২) ‘চোট নিয়ে বিন্দুমাত্র সমস‍্যা নেই, আমি ভালো আছি’, সৌদি আরবের বিরুদ্ধে নামার আগে বললেন লিওনেল মেসি। লিও আগেই জানিয়েছেন এটাই সম্ভবত কেরিয়ারের শেষ বিশ্বকাপ। আলাদা কি কোনও প্রস্তুতি নিয়েছেন এর জন‍্য? উত্তরে এই নিয়ে মেসি বলেন, “একদমই নয়।

৩) সোমবার সেনেগালকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করল নেদারল্যান্ডস। ওপর ম‍্যাচে মার্কিনযুক্তরাষ্ট্রের সঙ্গে ১-১ গোলে ড্র করল ওয়েলস।

৪) হাফডজন গোল দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু ইংল‍্যান্ডের। ইংরেজদের হয়ে জোড়া গোল সাকার। একটি করে গোল বেলিংহ‍‍্যাম, স্টার্লিং, রাশফোর্ড এবং গ্রিলিশ-এর।

৫) বিশ্বকাপের মঞ্চে প্রতিবাদ। নিজেদের দেশের সরকার-বিরোধী যে প্রতিবাদ চলছে, তার সমর্থন করে এদিন জাতীয় সঙ্গীত গাইলেন না ইরানের ফুটবলাররা।

৬) বিজয় হাজারে ট্রফিতে জয়ের ধারা অব‍্যাহত বাংলার। সোমবার সার্ভিসেসকে হারাল ৪৭ রানে। বাংলার হয়ে দুরন্ত ইনিংস অধিনায়ক অভিমূন‍্য ইশ্বরন এবং সুদীপ ঘরামীর। ১৬২ রান করেন সুদীপ। ১২২ রান করেন অভিমূন‍্য।

আরও পড়ুন:‘চোট নিয়ে বিন্দুমাত্র সমস‍্যা নেই, আমি ভালো আছি’, সৌদি আরবের বিরুদ্ধে নামার আগে বললেন মেসি

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...