Thursday, June 25, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ! কম্পনের মাত্রা ৭.০

Date:

Share post:

মঙ্গলবার সকালে ভূমিকম্পের ফলে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.০। কয়েক সেকেন্ডের জন্য এই কম্পন অনুভূত হয়। স্থানীয়রা জানান, কম্পন অনুভূত হওয়ার পরই একাধিক বাড়ি কেঁপে ওঠে। এর জেরে রাজধানীর হেরিটেজ পার্ক হোটেলে বিপুল ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: ফের ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প! বাড়ছে মৃ*তের সংখ্যা

আগেই সলোমন উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যেও সুনামি সতর্কতা জারি হয়েছিল। আর তার ঠিক পরেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। হতাহতের কোনও খবর না মিললেও একে একটি শক্তিশালী ভূমিকম্প হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পেই কমপক্ষে ১৬২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...