Friday, June 26, 2026

অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করছে ফ্রান্স, এমবাপে-জিরুঁ জুটিতে আস্থা রাখছেন দেশঁ

Date:

Share post:

মঙ্গলবার অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করছে বিশ্বজয়ী ফ্রান্স। তবে প্রথম ম্যাচের আগে মোটেই স্বস্তিতে নেই গতবারের চ্যাম্পিয়নরা। একের পর এক চোট-আঘাতে জর্জরিত ফরাসি শিবির। পল পোগবা ও প্রেসনেল কিমপেম্বে আগেই ছিটকে গিয়েছিলেন চোটের কারণে। এই তালিকার নবতম সংযোজন করিম বেঞ্জিমা। দলের এক নম্বর স্ট্রাইকারের পরিবর্ত হিসেবে কোনও নতুন ফুটবলার নেবেন না, আগেই জানিয়ে রেখেছেন দেশঁ। ১৯৯৮ সালে দেশেঁর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। চার বছর আগে রাশিয়ায় কোচ হিসেবেও দেশকে বিশ্বসেরা করেছেন তিনি।

চাপ সামলে কীভাবে সফল হতে হয়, সেটা ভাল করেই জানেন দেশঁ। তাই এই কঠিন পরিস্থিতিতেও দলকে চাঙ্গা করার কাজ চালিয়ে যাচ্ছেন ফরাসি কোচ। বেঞ্জেমা ছিটকে গেলেও, কিলিয়ান এমবাপে, অলিভার জিরুঁ, আতোঁয়া গ্রিজম্যানরা রয়েছেন। তাই ফ্রান্সের কোচ দেশঁ বলছেন, ‘‘বেঞ্জেমার না থাকাটা দুর্ভাগ্যজনক। ওর জন্য সত্যিই খুব খারাপ লাগছে। তবে এটা বিশ্বকাপ। আর আমরা খেতাব ধরে রাখার লক্ষ্য নিয়েই কাতারে এসেছি। যে কোনও ধরনের চ্যালেঞ্জ নিতে আমরা তৈরি। যারা দলে রয়েছে, তাদের উপর আমার আস্থা আছে। বিশ্বাস করি, এরাই দেশকে আরও একবার কাপ উপহার দিতে পারে।’’

ধারে ও ভারে অস্ট্রেলিয়া অনেকটা পিছিয়ে। যদিও প্রতিপক্ষ শিবির সম্পর্কে দেশঁর মুখে সমীহের সুর। তিনি বলছেন, ‘‘অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলছে। তাই ওদের হাল্কাভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। তাই জেতার জন্য আমাদের সেরা ফুটবলটাই খেলতে হবে। তবে তিন পয়েন্ট নিয়েই কাল মাঠ ছাড়তে চাই।’’

আরও পড়ুন:‘অনুরাগীদের এমন ভালোবাসায় আমি নিজেকে ভাগ‍্যবান মনে করি’: মেসি

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...