Monday, April 6, 2026

দিল্লি বিমানবন্দরে গ্রেফতার কুখ্যাত খলিস্তানি জ*ঙ্গি কুলবিন্দরজিৎ সিংহ

Date:

Share post:

গ্রেফতার কুখ্যাত খলিস্তানি জঙ্গি কুলবিন্দরজিৎ সিংহ ওরফে খানপুরিয়া। দিল্লি বিমানবন্দরে তাকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বব্বর খালসা জঙ্গিগোষ্ঠীর এই সদস্যের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা।

আরও পড়ুন:আল কা*য়দা জঙ্গি সন্দেহে জম্মুতে গ্রেফতার বাংলার যুবক

জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্কক থেকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরেই তাঁকে আটক করে এনআইএর তদন্তকারী দল। এরপর তাঁর পরিচয় তদন্ত করে দেখে এনআইএ। তাঁর সম্পর্কে সবকিছু জানার পরই লবিন্দরজিৎকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, বব্বর খালসার পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সংগঠন খলিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গেও কুলবিন্দরজিতের যোগাযোগ ছিল বলে সোমবার এনআইএর তরফে জানানো হয়েছে। ২০১৯ সাল থেকেই ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় ছিলেন এই খলিস্তানি জঙ্গি নেতা।

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...