Thursday, June 11, 2026

বসিরহাটে গোষ্ঠী সংঘর্ষের জেরে গুরুতর আহত পুলিশ কর্মী, আটক ৩০

Date:

Share post:

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে জখম হলেন এক পুলিশ কর্মী। তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতের এই ঘটনায় আটক করা হয়েছে মোট ৩০ জনকে। গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে বসিরহাটে।

আরও পড়ুন:Shootout-Tiljala: তিলজলায় গোষ্ঠী সংঘর্ষ , গুলিবিদ্ধ ১

পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে বসিরহাট থানার শাঁকচুড়ার বাজারের কাছে দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে বচসা শুরু হয়। বচসা চরমে পৌঁছলে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। দু’পক্ষের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপরই দুষ্কৃতীর হাতে গুলিবিদ্ধ হন এক পুলিশকর্মী। তাঁর ঘাড়ে গুলি লেগেছে বলে জানা যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বসিরহাট জেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, এলাকায় পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশ সুপার জেবি থমাস কে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে রয়েছেন বলে খবর। আটক ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Related articles

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...

রাহুলের মৃত্যুর তদন্তে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের 

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে গত মার্চ মাসে মৃত্যু হয়েছে অভিনেতার রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay)। কেটে গেছে...