Friday, April 3, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ সেরা হয়ে কী বললেন SKY?

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। বৃষ্টির জন‍্য প্রথম এবং তৃতীয় ম‍্যাচ ভেস্তে গেলেও, দ্বিতীয় ম‍্যাচে জয়ের সুবাদে কিউয়িদের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় পেয়েছে হার্দিক পান্ডিয়ারা। সিরিজ সেরা হয়েছেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় টি-২০ ম‍্যাচে মারকুটে ইনিংসের সুবাদে সিরিজ সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন সূর্য। আর পুরস্কার নিয়ে আগাম বার্তা দিলেন SKY। বললেন, একদিনের ক্রিকেটেও এরকমই ইনিংস খেলবেন তিনি।

এদিন সিরিজ সেরার পুরস্কার নিয়ে SKY বলেন,”এখন কিছুটা সময় নিতে পারি। তবে একদিনের ক্রিকেটেও মানসিকতা একই থাকবে। আমরা শুধুমাত্র নিজেদের উজাড় করে দিতে পারি। পুরো ম্যাচ হলে দারুণ হত। কিন্তু কী আর করা যাবে। ঠিক আছে।”

কিউয়িদের বিরুদ্ধে সিরিজ পকেটে পুরে খুশি সূর্য। তবে তৃতীয় টি-২০ ম‍্যাচ না হওয়ায় আক্ষেপ ঝড়ে পড়ল সূর্যকুমারের যাদবের গলায়। এই নিয়ে তিনি বলেন, “যেভাবে পুরো বিষয়টা এগিয়েছে, তাতে অত্যন্ত খুশি। পুরো ম্যাচ হলে ভালো লাগত। তবে আমরা সিরিজ জেতায় আমি খুশি। আবহাওয়া আমাদের হাতে নেই। সবসময়ই চাপ থাকে। কিন্তু চাপ না থাকলে মজাও থাকে না। এই মুহূর্তে আমরা ব্যাটিং স্রেফ উপভোগ করছি।”

আরও পড়ুন:‘জানি এই হার সমর্থকদের ধাক্কা দিয়েছে’, সৌদি আরবের কাছে হেরে বললেন মেসি

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...