Saturday, April 4, 2026

জোর করে উচ্ছেদ নয়: বার্তা মুখ্যমন্ত্রীর, সব উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির পাট্টা

Date:

Share post:

পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের বরাবরই বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে (Netaji Indoor Stadium) জমির পাট্টা বিলির অনুষ্ঠান থেকে ফের এই বিষয় নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। এদিন, চার হাজারের বেশি পরিবারকে পাট্টা বিলি করেন তিনি। সেখানে রাজ্যের ভূমিসচিব স্মারকি মহাপাত্রকে সমস্ত উদ্বাস্তু কলোনিগুলিকে চিহ্নিত করে বাসিন্দাদের পাট্টা দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কৃষিজ পাট্টা এবং বনভূমির পার্টনার সংখ্যা আরও বাড়ানোর কথাও বলেন মমতা।

“উদ্বাস্তুদের অধিকার আদায়ে লড়েছি”- এই মন্তব্য করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার বুলডোজার দিয়ে উচ্ছেদের তীব্র বিরোধী। অনেক জায়গায় জাতীয় সড়ক সম্প্রসারণ, রেল ব্রিজ করার জন্য উচ্ছেদ করা হচ্ছে। গরিব মানুষকে পুনর্বাসন, ক্ষতিপূরণ না দিয়ে কোনওভাবেই উচ্ছেদ করা চলবে না। সরকার গরিব মানুষের পাশে আছে। মুখ্যমন্ত্রী কথায়, ”বুলডোজার দিয়ে উচ্ছেদ আমাদের নীতি নয়”।

পঞ্চায়েত ভোটের আগে জমির পাট্টা বিলি করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, পাহাড়ে পাট্টা জট কেটেছে। তিনি বলেন আড়াই লক্ষ মানুষকে জমির পাট্টা দেওয়া হয়েছে। কৃষি ক্ষেত্রে পাট্টা বাড়াতে হবে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...