Wednesday, June 24, 2026

আরপিএফ-এর তৎপরতায় লোকাল ট্রেনে হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেলেন যাত্রী

Date:

Share post:

প্রতিদিন কয়েক হাজার মানুষ লোকাল ট্রেনে (Local Train) সফর করেন। তাদের সাথে কোন অসুবিধা না হয় তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্মরত আরপিএফ (RPF) কর্মীরা। এবার তাদের তৎপরতায় লোকাল ট্রেনে হারিয়ে যাওয়া ব্যাগ (Bag) ফিরে পেলেন এক যাত্রী। ঘটনাটি ঘটেছে হাওড়া তারকেশ্বর (Howrah Tarakeswar) রুটের একটি লোকাল ট্রেনে।

সূত্রের খবর হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে এক ব্যক্তি হিন্দমোটর (Hindmotor) স্টেশনে নামেন। তাড়াহুড়ো করে নামতে গিয়ে তিনি তার ব্যাগটি ভুলবশত ট্রেনে ফেলে আসেন। ট্রেন থেকে নামার পর তিনি বিষয়টি বুঝতে পারেন। তড়িঘড়ি রেল স্টেশনে টিকিট কাউন্টারের সাথে যোগাযোগ করেন।পাশাপাশি তিনি ১৩৯ নম্বরে ফোন করে গোটা বিষয়টি জানান। এরপরই হাওড়া আরপিএফ তাঁর সঙ্গে যোগাযোগ করে। ট্রেন যখন তারকেশ্বরে পৌঁছয় , তখন তারকেশ্বর প্ল্যাটফর্মের থাকা আরপিএফরা ওই ট্রেনটি চেক করে বগি থেকে ব্যাগটি উদ্ধার করেন। এরপর ব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করেন পূর্ব রেলের তারকেশ্বর শাখার আরপিএফরা। ব্যাগটি ফিরে পেয়ে পূর্ব রেলের (ER) আধিকারিকদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন ওই ব্যক্তি। তিনি বলছেন ব্যাগের মধ্যে তাঁর জরুরি কাগজপত্র, বিভিন্ন নথি আর কিছু টাকা পয়সা ছিল যা হারিয়ে গেলে বড় সমস্যায় পড়তে পারতেন তিনি। তারকেশ্বর আরপিএফ উদ্ধার করে সবটা ফিরিয়ে দেওয়ায় রেলের প্রশংসায় পঞ্চমুখ ওই ব্যক্তি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...