Thursday, June 11, 2026

ফের উত্তাল বিধানসভা! মুখ্যমন্ত্রীর বেরোতেই বিজেপি বিধায়কদের হৈ হট্টগোল

Date:

Share post:

পরপর তিনদিন উত্তাল বিধানসভা। বুধবার সারের দাম নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। বিধানসভায় হৈ হট্টগোল করে বিজেপি বিধায়কদের। অধিবেশন চলাকালীন এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,সার কেন্দ্রের নিয়ন্ত্রণে। আমি সারের দাম নিয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। আমরা সার পাচ্ছি না। আমাদের সঙ্গে যে চুক্তি ছিল, তারপরেও এক তৃতীয়াংশ পেয়েছি। এতে চাষীদের সমস্যা আছে। এরপর বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন,’বিরোধীদের বলব কেন্দ্রে মন্ত্রীকে বলুন।’ এরপর বিধানসভা কক্ষ থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:  বিধানসভায় তুমুল হৈ হট্টগোল, ব্যাহত শীতকালীন অধিবেশন

মুখ্যমন্ত্রী কক্ষ ছেড়ে বেরোতেই সারের কালোবাজারি ইস্যুতে বিজেপি বিধায়করা হৈ হট্টগোল শুরু করেন। উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর।  এদিন সারের ইস্যুতে আলোচনার প্রস্তাব দেয় বিজেপি। কিন্তু সেই প্রস্তাব যথাযথ না হওয়ায় তা খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তারপরই বিধানসভা কক্ষে  হৈ হট্টগোল শুরু করে দেন বিজেপি বিধায়করা।

সারের ইস্যুতে মুখ্যমন্ত্রীর উত্তর পাওয়ার পরও বিজেপির দাবি সারের কালোবাজারি নিয়ে আজকেই আলোচনা করতে হবে।  ফলে সোমবার, মঙ্গলবারের পরেও বুধবারও উত্তপ্ত হল রাজ্য বিধানসভা।

Related articles

সই জাল কাণ্ডে আজই হাজিরা দিতে হবে অভিষেককে, নির্দেশ আদালতের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনে বিধায়কদের সই-জাল কাণ্ডের তদন্তে বৃহস্পতিবারই সিআইডির (CID) কাছে হাজিরা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে...

রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূল সাংসদ প্রকাশচিকের, বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা

প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের পদত্যাগের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তাফা দিলেন...

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...