Saturday, February 21, 2026

পায়ের তলায় জমি নেই: ডিসেম্বর ইস্যুতে শুভেন্দুর ‘ডিগবাজি’কে তীব্র কটাক্ষ কুণালের

Date:

Share post:

পায়ের তলায় মাটি নেই, আর সেকারণেই পিছু হটছে শুভেন্দু (Suvendu Adhikari)। দিনকয়েক আগেই বলেছিলেন ডিসেম্বরে সরকার পড়ে যাবে। আর এখন বলছে আমরা ভোটে জিতে সরকার গড়ব। এমন ভাবভঙ্গি যেন সামনেই ভোট। বুধবার সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এদিন কুণালের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী, জাতীয় নির্বাচন কমিশন, ৮ দফায় ভোটগ্রহণ সবকিছু করেও লাভের লাভ কিছুই হয়নি। নির্বাচনে (Election) ভরাডুবি হয়েছে বিজেপির (BJP)। তাহলে ভোটে জিতে সরকার গড়ার কথা এখানে আসছে কীভাবে? এরপরই বিজেপির অন্তর্দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে এনে কুণালের অভিযোগ, শুভেন্দুর কথা তো সুকান্ত সাপোর্ট করে না। সুকান্ত বিজেপি একদিকে চলে, দিলীপ বিজেপি অপরদিকে চলে আর শুভেন্দু তাঁদের মাঝে থেকে প্রচার পাওয়ার চেষ্টা করে। ভোটে জিতে সরকার কথার মানে কী? ভোটে জিতেই তো সরকার হয়েছে। পাশাপাশি এদিন বিরোধী দলনেতা প্রসঙ্গে কুণাল বলেন, এর আগে অনেকে বলছিলেন শুভেন্দু বলছে মহারাষ্ট্রের পর এবার বিজেপি বাংলার ক্ষমতা দখল করবে। মহারাষ্ট্রে (Maharashtra) কী হয়েছিল তা সবাই জানে। পায়ের তলায় মাটি নেই শুভেন্দুর। তাই ক্রমশ পিছু হটছে। বিজেপির সমর্থকরাই ওকে মানেনা। শুভেন্দু নন্দীগ্রামের চোরাবালির উপর দাঁড়িয়ে আছে বলেও মন্তব্য করেন কুণাল। এরপর শুভেন্দুকে উদ্দেশ্য করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন “আগে ঘর সামলা। পরে ভাববি বাংলা”।

পাশাপাশি এদিন রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে শুভেন্দুর অনুপস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল ঘোষ বলেন, এসব শুভেন্দু অধিকারীর নাটক। রাজ্যপালের শপথ, তার সঙ্গে ডান দিক, বাম দিক বসার জায়গার প্রসঙ্গ আসে কী করে? এরপরই কুণাল বলেন, ওর কোথায় বসার ইচ্ছে ছিল? রাজ্যপালের চেয়ারে? এরপর শুভেন্দুকে ‘মানসিক রোগী’ বলে কটাক্ষ করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। পাশাপাশি শুভেন্দুকে চোর, দলবদলু, ব্ল্যাকমেলার বলে কটাক্ষ করে কুণালের অভিযোগ, ও তৃণমূল কংগ্রেস থেকে সাংসদ, বিধায়ক, মন্ত্রী সবকিছুই হয়েছে। শুভেন্দু ও তাঁর পরিবার তৃণমূল থেকে সমস্তরকম সুযোগসুবিধা নিয়েছে। তারপর সিবিআই, ইডির হাত থেকে বাঁচতে বিজেপিতে গেছে।

এছাড়া শুভেন্দু কত বড় চোর, মিথ্যাবাদী, সারদা থেকে কত কোটি টাকা নিয়েছে, নারদায় ক্যামেরার সামনে চুরি তাঁর বিস্তারিত ইতিহাস রাজ্যপাল (West Bengal Governor) যথাসময়ে পেয়ে যাবেন বলেও মন্তব্য করেন কুণাল।

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...