Wednesday, March 25, 2026

শহরজুড়ে শীতের মরশুম!সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রার পারদ

Date:

Share post:

মঙ্গলের পর বুধেও আরও নামল তাপমাত্রার পারদ। কুয়াশায় আচ্ছন্ন ভোরের আকাশ। উত্তুরে বাতাস জানান দিচ্ছে কড়া নাড়ছে শীত। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ২৪ ঘণ্টার পর থেকে তাপমাত্রা আরও কমতে পারে । বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় এক ডিগ্রি কম। এই মরশুমের আজ  শীতলতম দিন।

আরও পড়ুন:সামান্য কমল তাপমাত্রা!জাঁকিয়ে শীত কবে,অপেক্ষায় শীতপ্রেমীরা

বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তা সরে যেতেই আকাশ পরিষ্কারহয়েছে। কলকাতায় আগামীকাল থেকে তাপমাত্রার পারদ আরও কমবে। হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহান্তেই জাঁকিয়ে শীতের আমেজ অনুভব করবেন রাজ্যবাসী।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের সর্বত্রই দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার ইঙ্গিত মিলেছে। যদিও শীত থিতু হতে এখনও বেশ কিছুটা দেরি আছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে ইতিমধ্যেই আলমারি থেকে শীতপোষাক আর কম্বল যে বেরিয়ে পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...